নাইজেরিয়াসহ আফ্রিকান দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে আসতে ভিসা ইস্যু সহজ করার নির্দেশনা দিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ গত মঙ্গলবার জননিরাপত্তা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে এ বিষয়ে চিঠি দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী নাইজেরিয়াসহ আফ্রিকান দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে আগমনের ভিসা ইস্যু সহজীকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।
আলজেরিয়া মিশর, মরক্কো, মরিশাস, কমোরস, মাদাগাস্কার এবং সিশেলসের নাগরিকদের ভিসার আবেদন সংশ্লিষ্ট দূতাবাসকে সুবিবেচনা মতো নিষ্পত্তি করতে বলা হয়েছে।
এ ছাড়া আফ্রিকা মহাদেশে অবস্থিত অন্যান্য দেশের কূটনৈতিক ও অফিশিয়াল পাসপোর্টধারী ব্যক্তি, আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থায় কর্মরত ব্যক্তি, বাংলাদেশ সরকারের আমন্ত্রণে আসা ব্যক্তি এবং আইআইইউটিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের ভিসার আবেদন দূতাবাসগুলোকে নিজস্ব বিবেচনায় নিষ্পত্তি করতে বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, আফ্রিকার অন্য দেশগুলোর নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে আগের মতোই সুরক্ষা সেবা বিভাগের মাধ্যমে এসবির মতামত নিতে হবে। যেসব নাগরিককে ভিসা দেওয়া হবে তার তালিকা ই-মেইলের মাধ্যমে সুরক্ষা সেবা বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, এসবি এবং এনএসআইকে দিতে হবে।

বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদে নিয়োগ পেলেও কাজে যোগ দেননি বলে জানিয়েছেন বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। আজ শুক্রবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব কথা জানান তিনি।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে আটজনের দপ্তর বণ্টন করা হয়েছে। আজ শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই দায়িত্ব অর্পণ করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে
ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৩ ঘণ্টা আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
৪ ঘণ্টা আগে