
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, দেশের অর্থনীতি এখন অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করছে। এটা আমাদের দোষে নয়, আমাদের মিস ম্যানেজমেন্টের কারণে এই চ্যালেঞ্জগুলো আসে নাই।
আজ রোববার আগারগাঁওয়ের বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কনফারেন্স হলে সংস্থাটির ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনাবিষয়ক সভার শুরুতে সালমান এফ রহমান এসব কথা বলেন।
কোভিড ও ইউরোপে যুদ্ধের কারণে অর্থনীতি চ্যালেঞ্জের মুখে পড়েছে জানিয়ে এফ রহমান বলেন, ‘কোভিডের আগপর্যন্ত আমরা ভালোই করছিলাম। আমাদের অর্থনীতি স্থিতিশীল ছিল। কোভিড আমরা ভালোভাবে মোকাবিলা করেছি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ হলো। ফেডারেল রিজার্ভ ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিল। এর ফলে ডলারের দাম বেড়ে গেল আর তাতে আমাদের রিজার্ভের ওপর চাপ পড়ল। কমোডিটি, সার ও জ্বালানির দাম বেড়ে গেল। যে তিনটা জিনিস আমরা আমদানি করি, সেগুলোর দাম অনেক বাড়ল। আমাদের অর্থনীতির ওপরেও চাপ বাড়ল।’
ওএসএস সার্ভিস সম্পর্কে এফ রহমান বলেন, সম্পূর্ণ অনলাইন-নির্ভর হলেও এখনো অনেক সেবা নিতে বিনিয়োগকারীকে সশরীরে যেতে হয়। এমন অভিযোগ আছে। এ বিষয়টা নিয়ে আলোচনা হবে। এ ছাড়া আর বাকি যে ২৬টা সেবা অন্তর্ভুক্ত হবে, সেটা দ্রুত করা হবে।
অর্থনৈতিক চাপ মোকাবিলা ও অর্থনীতিকে চাঙা করতে দেশি ও বিদেশি বিনিয়োগ প্রয়োজন জানিয়ে এফ রহমান বলেন, ওএসএ সেবাগুলো দিতে পারলে আমরা বিনিয়োগ আকৃষ্ট করতে পারব।
সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান লোকমান হোসেন মিয়া বলেন, ২০১৯ থেকে শুরু করে বিডা এ পর্যন্ত বিডার ওএসএস প্লাটফরমের মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সংস্থাটি নিজস্ব ১৪৪, ৬০৪ সেবা এবং অন্যান্য প্রতিষ্ঠানের ১ হাজার ৮৯৪ বিনিয়োগ সেবা প্রদান করেছে।
এতে প্রধানমন্ত্রীর কার্যালয় সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন ও বিভিন্ন মন্ত্রনালয়, বিভাগের সচিবসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পবিত্র রমজান মাসে ইফতারের সময় ঘরবাড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে সরকার। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধের সময়সীমা ৩ ঘণ্টা থেকে বাড়িয়ে ৬ ঘণ্টা করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আজ শুক্রবার এক চিঠির মাধ্যমে এই নতুন সময়সূচির কথা জানিয়েছে।
৩৪ মিনিট আগে
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘ ৪৬ বছর পর রাজশাহী সদর আসন থেকে মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা সমগ্র রাজশাহীবাসীর জন্য গৌরবের। এটি কোনো একক ব্যক্তির অর্জন নয়, বরং রাজশাহীর মানুষের ভালোবাসা, আস্থা ও সমর্থনের ফল। প্রায় দুই দশক পর রাজশাহীর উন্নয়ন পরিকল্পনা নতুনভাবে সাজানোর সুযোগ সৃষ্টি হয়েছে...
২ ঘণ্টা আগে
সিলেটের আইটি পার্কে কর্মসংস্থান সৃষ্টি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কর্মসংস্থান তৈরি করতে বিনিয়োগ প্রয়োজন। বিনিয়োগ আকৃষ্ট করতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, লালফিতার দৌরাত্ম্য কমানো এবং রাজনৈতিক স্থিতিশীলতাসহ সহায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে।
৩ ঘণ্টা আগে
জাতীয় নির্বাচনের পর ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে এবার পর্যটন ভিসাসহ সব ধরনের ভিসা পরিষেবা ‘পুরোপুরি সচল’ করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন সিলেটে নিযুক্ত ভারতের সিনিয়র কনস্যুলার অফিসার অনিরুদ্ধ রায়।
৩ ঘণ্টা আগে