
দেশে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘হিযবুত তাহরীর’ ছয় সদস্যের তথ্যের জন্য ছবি প্রকাশ করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইউনিটের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ আসলাম খান।
ছয় সদস্য হলেন মো. আবু জায়িদ (৩৫ থেকে ৪০ বছর), শিবলি আহম্মেদ (৪০ থেকে ৪৫ বছর), মো. ইমাদুল আমিন (৪০ থেকে ৪৩ বছর), মো. ফয়সাল (২২ থেকে ২৬ বছর), আব্দুর রহমান (২৫ থেকে ৩০ বছর), হাফিজ আল রাজি (৩০ থেকে ৩৫ বছর)। তবে তাঁদের ঠিকানা ও বাবা-মায়ের নাম-পরিচয় অজ্ঞাত।
মোহাম্মদ আসলাম খান বলেন, ‘দেশে বেশ কিছু উগ্রবাদী ও জঙ্গিসংশ্লিষ্ট সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে ‘হিযবুত তাহরীর’ একটি। ২০০৯ সালের ২২ অক্টোবর এই সংগঠনকে নিষিদ্ধ করে সরকার। সংগঠনটির কিছু সক্রিয় সদস্য ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ৩টার দিকে অনলাইনে একটি সমাবেশ করেন। এই সমাবেশে বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন এই ছয়জন।’
‘অনলাইন সমাবেশে কোরআন তিলাওয়াত করেন ফয়সাল। একই বছরের ১৬ অক্টোবর বেলা ৩টার দিকে আবারও সমাবেশের আয়োজন করা হয়। সেই সমাবেশে মো. আবু জায়িদ ৩০ মিনিট বক্তব্য দেন। আব্দুর রহমান প্রায় ৩৩ মিনিট বক্তব্য দেন। মো. ইমাদুল আমিন প্রায় ২৩ মিনিট আলোচনা করেন। সর্বশেষ হাফিজ আল রাজি আবারও অনলাইন সমাবেশে কোরআন তিলাওয়াত করেন।’
এসপি আসলাম খান আরও বলেন, ‘নিখোঁজ ছয়জনের বিরুদ্ধে ২০২০ সালের মার্চের ২ তারিখ ডিএমপির গুলশান থানায় সন্ত্রাসবিরোধী, ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়। একই বছরে দ্বিতীয়বার অনলাইনে সমাবেশ করার পরে এই দুই ধারায় আরও দুটি মামলা করা হয়। এই মামলার পর থেকেই তাঁরা আত্মগোপনে চলে যান।’
নিষিদ্ধঘোষিত সংগঠনটির সদস্যরা রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, ভীতি ও দেশে অস্থিরতা তৈরির অপচেষ্টা করে আসছে জানিয়ে এই কর্মকর্তা বলেন, ‘ইন্টারনেট ব্যবহার করে উগ্রবাদী কার্যক্রমে উদ্বুদ্ধ করতে বিভিন্ন প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন তাঁরা। তাই তাদের বিরুদ্ধে থাকা মামলার তদন্ত ও পরিচয় শনাক্তে নিষিদ্ধঘোষিত সংগঠনটির ছয় সদস্যের ছবি প্রকাশ করা হয়েছে।’

ঢাকা ও নয়াদিল্লির মধ্যকার বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। আজ শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘বাংলাদেশের নির্বাচনে বিএনপির বিজয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন।’
৬ মিনিট আগে
পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়কে চাঁদাবাজি চলতে থাকায় বাসভাড়া ও পণ্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, যার চাপ নিম্ন আয়ের মানুষের ওপরই পড়ছে। আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব...
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক মূল্যবোধ, জনগণের অধিকার ও সমতা প্রতিষ্ঠাই ছিল একুশের মূল চেতনা। এ চেতনাকে ধারণ করে দীর্ঘ লড়াই সংগ্রাম পার হয়ে দেশে আজ গণতন্ত্র পুনপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের এই অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
১ ঘণ্টা আগে
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরদিনই বাংলাদেশকে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের সময়সীমা তিন বছর পিছিয়ে দেওয়ার জন্য আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকী গত বুধবার জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক...
১ ঘণ্টা আগে