মীর মশাররফ হোসেন উনিশ শতকের অন্যতম বাঙালি মুসলমান সাহিত্যিক। তিনি সমকালের বিতর্কিত এবং এগিয়ে থাকা একজন লেখক ছিলেন। জমিদার বংশে তাঁর জন্ম, কিন্তু নাটকে তুলে ধরেছেন লম্পট, অত্যাচারী জমিদারদের কথা, ধর্মে মুসলমান হয়েও গোমাংস খাওয়ার বিরুদ্ধে কথা বলেছেন, যেকোনো ধর্মীয় মৌলবাদকে ঘৃণা করেছেন আজীবন। হিন্দু-মুসলমানের মিলনের জন্য আজীবন লিখেছেন তিনি। উদার দৃষ্টিকোণ থেকে ‘গোকুল নির্মূল আশঙ্কা’ প্রবন্ধ লিখে নিজ সমাজের দ্বারাই নিগৃহীত হন।
মীর মশাররফের জন্ম ১৮৪৭ সালের ১৩ নভেম্বর, কুষ্টিয়ার লাহিনীপাড়ায়। তিনি নিজ বাড়িতে আরবি ও ফারসি শেখেন। পরে পাঠশালায় গিয়ে শেখেন বাংলা ভাষা। তাঁর প্রাতিষ্ঠানিক শিক্ষা শুরু হয় কুষ্টিয়া স্কুলে। পরে তিনি কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে পঞ্চম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করে কলকাতার কালীঘাট স্কুলে ভর্তি হন। সেখানেই লেখাপড়ার ইতি ঘটে।
কর্মজীবনের শুরুতে তিনি পিতার জমিদারি দেখাশোনা করেন। পরে তিনি ফরিদপুর নবাব এস্টেটে চাকরি নেন। একসময় কয়েক বছর কলকাতায় অবস্থান করেন।
ছাত্রাবস্থায় তিনি ‘সংবাদ প্রভাকর’ ও ‘গ্রামবার্তা প্রকাশিকা’য় মফস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু। গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু। তিনি ‘আজিজননেহার’ ও ‘হিতকর’ নামে দুটি পত্রিকাও সম্পাদনা করেন। কবিতা, উপন্যাস, নাটক, প্রবন্ধ, আত্মজীবনী, পাঠ্যপুস্তক ইত্যাদি বিষয়ে বহু গ্রন্থের রচয়িতা তিনি। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হলো: বসন্তকুমারী নাটক, জমিদার দর্পণ, এর উপায় কি, বিষাদ-সিন্ধু, সঙ্গীত লহরী, গো-জীবন, বেহুলা গীতাভিনয়, উদাসীন পথিকের মনের কথা, গাজী মিয়াঁর বস্তানী, মুসলমানদের বাঙ্গালা শিক্ষা, আমার জীবনী, আমার জীবনীর জীবনী বিবি কুলসুম ইত্যাদি। এর মধ্যে তাঁর অমর কীর্তি হলো ‘বিষাদ-সিন্ধু’ উপন্যাসটি। একদিকে যুদ্ধ-হাহাকার-রক্তস্রোত; অন্যদিকে অনিঃশেষ প্রেমবাসনা উপন্যাসটিকে অনন্য করে তুলেছে। বিখ্যাত তাঁর ‘জমিদার দর্পণ’ নাটকটিও, যা ১৮৭২-৭৩ সালে সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত।
১৯১২ সালের ১৯ ডিসেম্বর মীর মশাররফ হোসেন মৃত্যুবরণ করেন।

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের বেসরকারি প্রতিষ্ঠান আদানি পাওয়ারের সঙ্গে অসম চুক্তির ব্যাপারটি নতুন ছিল না। সে সময়ও এটা নিয়ে প্রশ্ন ও সমালোচনা উঠেছিল। তারপরও সে সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে সে চুক্তি করেছিল। অন্তর্বর্তী সরকার আদানির সঙ্গে চুক্তি অনুযায়ী বকেয়া টাকা পরিশোধ করেছিল।
১১ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাস শুরু হয়েছে গতকাল। এ সময় এলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে একটি বড় পরীক্ষা দিতে হয়। জাতীয় রাজস্ব বোর্ড সব সময় বলে আসছে, দেশে উৎপাদন ও আমদানি চাহিদার তুলনায় সামঞ্জস্যপূর্ণ। কিন্তু বাস্তব ফল উল্টো। ফলমূল, সবজি, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম আগের মতো এবারেও বেড়েছে।
১১ ঘণ্টা আগে
আটচল্লিশে শুরু হওয়া ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পরিগ্রহ করে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি। রাষ্ট্রভাষা হিসেবে বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার সংগ্রামে শামিল হয়ে এদিন আত্মাহুতি দিয়েছিলেন বাংলার দামাল সন্তানেরা। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠা এবং একুশের চেতনার মশাল সমুন্নত রাখার এই সংগ্রাম বায়ান্নতেই...
১১ ঘণ্টা আগে
কেউ যে ঘুষ খায় না—এটাই যে বিস্ময়ের ব্যাপার হতে পারে, সেটা দেখা গেল রংপুরের এক ঘটনায়। কাগজে মোড়ানো এক গিফট বক্স নিয়ে যে ঘটনাটি ঘটে গেল, তা কাল্পনিক নাটকের ঘটনাকে ছাপিয়ে যায়। শিক্ষা কর্মকর্তার হাতে তুলে দেওয়ার জন্য এক ব্যক্তি গিফট বক্সের ভেতর ৭ লাখ টাকা নিয়ে আসেন।
১ দিন আগে