
স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি-সমর্থিত সারা দেশের সাবেক স্থানীয় জনপ্রতিনিধি ও বিগত নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীরা। গতকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশে এ দাবি জানান তাঁরা। এরপর বেলা সাড়ে ১১টা নাগাদ তাঁরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি জমা দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে যান।
জানা গেছে, এই সমাবেশে সারা দেশের বিএনপি-সমর্থিত উপজেলার সাবেক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান, পৌরসভার সাবেক মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদস্যরা অংশ নেন। সমাবেশে তাঁরা বলেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন তাঁরা চান না। আগে স্থানীয় সরকার নির্বাচনের কথা যাঁরা বলছেন, তাঁদের ভিন্ন মতলব আছে। জাতীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে আগে একটি গোষ্ঠী স্থানীয় সরকার নির্বাচন চায়, যা ‘ষড়যন্ত্র’ হিসেবে তাঁরা দেখছেন।
সিরাজগঞ্জ জেলার সাবেক কাউন্সিলর বলেন, ‘আমরা আগে জাতীয় সংসদ নির্বাচন চাই, তারপর স্থানীয় সংসদ নির্বাচন চাই। অতীতে যত তত্ত্বাবধায়ক সরকার এসেছে, তারা আগে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। আমরা তৃণমূলের মানুষ, আমরা মাঠের খবর জানি। এ দাবি আমরা প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার কাছে পেশ করব।’
এর আগে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামান মহানগর উত্তরের আওতাধীন ৫৪টি ওয়ার্ডে ও সংরক্ষিত আসনে যেসব কাউন্সিলর প্রার্থী ছিলেন, তাঁদের জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে উপস্থিত থাকার জন্য বলেছিলেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পক্ষ থেকেও সব ওয়ার্ডে ও সংরক্ষিত আসনের কাউন্সিলর প্রার্থীদের সমাবেশে অংশ নেওয়ার কথা জানানো হয়েছিল।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
২৭ মিনিট আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে