লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘আমরা বাংলাদেশে আওয়ামী লীগের নিষিদ্ধ চাই। শুধু দলটি নয়, তাদের দোসর জাতীয় পার্টি সমানভাবে দোষী। ২০১৪, ১৮ ও ২৪ সালের নির্বাচন সম্ভব হয়েছে জাতীয় পার্টিসহ আরও কিছু দোসর সঙ্গে থাকার কারণে। যে দোষে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছি, একই দাবিতে জাতীয় পার্টিসহ দোসরদের বিচারের আওতায় আনার জন্য বলেছি।’
আজ শনিবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে সংলাপ শেষে এসব কথা বলেন লেবার পার্টির এ নেতা।
আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করার কোনো অধিকার নেই দাবি করে মোস্তাফিজুর রহমান বলেন, ‘নাৎসি পার্টির যেমন রাজনীতি করার অধিকার নেই, আওয়ামী লীগেরও তেমন অধিকার নেই।’
শেখ হাসিনাকে ফের ক্ষমতায় বসানোর জন্য বিভিন্নভাবে উদ্যোগ নেওয়ার দৃষ্টান্ত দেখা যাচ্ছে দাবি করে মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, ‘এটা রাষ্ট্রের জন্য ভয়াবহ পরিস্থিতি।’
১৬৬টি প্রস্তাবের মধ্যে ১৪৭টি প্রস্তাবে লেবার পার্টি একমত প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান। তিনি বলেন, ‘আমরা একমত নই ৭ টির সঙ্গে, ১২টি প্রস্তাবের সঙ্গে আংশিকভাবে একমত হয়েছি।’ মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমরা সংবিধান সংস্কারের ৭০টি প্রস্তাবের ৪০টি নির্বাচনের আগে অধ্যাদেশের মাধ্যমে করার জন্য বলেছি। আর নির্বাচনের পরে ৩০টি সাংবিধানিক সংসদের মাধ্যমে করার জন্য বলেছি। জনপ্রশাসনের ২৬ টির মধ্যে ২২টি অধ্যাদেশের মাধ্যমে, নির্বাচনের পরে দুটি। নির্বাচন কমিশনের ২৭টি প্রস্তাবের ২১টি অধ্যাদেশের মাধ্যমে, তিনটি নির্বাচিত সরকার। বিচার বিভাগের ২৩টি প্রস্তাবের মধ্যে ১৫টি প্রস্তাব অধ্যাদেশ,৮টি নির্বাচনের পরে। দুর্নীতি দমনের ক্ষেত্রে ২০ টির মধ্যে ১৮টি নির্বাচনের আগে, অধ্যাদেশের মাধ্যমে নির্বাচনের পরে দুটো পাস করার কথা বলেছি।’

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
১ দিন আগে