২০২২–২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটে লক্ষ্যপূরণ হবে না বলে মনে করেন বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘এই বাজেট স্বজনতোষী বাজেট। এই বাজেট ধনীকে আরও ধনী এবং সাধারণ মানুষকে আরও বেশি নাজুক করার বাজেট।’ বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেট সম্পর্কে প্রতিক্রিয়ায় ব্যক্ত করতে গিয়ে জাতীয় সংসদে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, ‘এমন সময় আমরা বাজেট দিচ্ছি, যখন মাত্র করোনার ধাক্কা কাটিয়ে ওঠা শুরু করেছি। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে পুরো অর্থনীতি, পুরো বিশ্ব বিপর্যস্ত। আমরা আশা করেছিলাম, গতানুগতিক বাজেটের বাইরে গিয়ে এই বাজেটে কিছু পাব। যে বাজেট সাধারণ মানুষের কথা বলবে, সাধারণ মানুষের জীবনে যে নিত্য নৈমিত্তিক সমস্যাগুলোকে অ্যাড্রেস করবে। আনফরচুনেটলি আমরা সে রকম বাজেট পাইনি।’
বিএনপির এই নেত্রী বলেন, ‘আপনারা জানেন যে—আমাদের আমদানি ব্যয় অনেক বেড়ে গেছে, রপ্তানি আয় সেই তুলনায় কম। মূল্যস্ফীতি আকাশচুম্বী, ডলারের দাম টাকার তুলনায় অনেক বেশি বেড়ে গেছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না। জব লেস গ্রোথ হচ্ছে, নানা সমস্যার মধ্যে দিয়ে এই বাজেট দেওয়া হয়েছে। আমরা আশা করেছিলাম, বাজেটে এই বিষয়গুলো বিবেচনা করা হবে। কিন্তু না, আমরা দেখলাম সেই একই গতানুগতিক বাজেট। উচ্চাভিলাষী বাজেট।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘বাজেটে ২ লাখ ৪৫ হাজার কোটি টাকা ঘাটতি থাকবে। এই ঘাটতি আপনি কীভাবে পূর্ণ করবেন? এই ঘাটতি পূরণে কর বাড়াতে হবে, কিন্তু করের আওতা বাড়ছে না। অথচ দেখতে পাচ্ছি, কর জিডিপির অনুপাতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ সর্বনিম্ন।’

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৪০ মিনিট আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে