
অমর একুশে বইমেলা-২০২৫ এ বাংলা একাডেমির সাংস্কৃতিক মঞ্চে গতকাল শনিবার সন্ধ্যায় ‘রক্তের ঋণ ও মুক্ত স্বদেশ’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। রাত সোয়া আটটায় শুরু হয়ে প্রায় ঘণ্টাব্যাপী চলা এ সাংস্কৃতিক সন্ধ্যা।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ‘চলে আসুন ষোলোশহর’ নামে একটি মূকাভিনয় মঞ্চস্থ করা হয় অনুষ্ঠানে।
শেখ হাসিনার আমলে সাধারণ এক রাজনৈতিক কর্মীর কারণে তাঁর পরিবারের সদস্যদের ওপর নেমে আসা বিভীষিকাময় নির্যাতনের চিত্র তুলে ধরে অভিনেতা শহীদুল্লাহ সবুজের নির্দেশনা ও পরিচালনায় একটি নাটিকা পরিবেশিত হয়। জুলাই আন্দোলনে র্যাপ সংগীতের একটা বড় প্রভাবের কথা মাথায় রেখে হাসিনার অপশাসন বিরোধী র্যাপ সংগীত পরিবেশন করা হয়। বেশ কয়েকটি আবৃত্তিও পরিবেশন করা হয়।
প্রথম বাংলাদেশ-আমার শেষ বাংলাদেশ, যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা, ’তীরহারা এই ঢেউয়ের সাগরসহ কিছু জনপ্রিয় দেশাত্মবোধক গান মঞ্চে পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে দর্শকদের ধন্যবাদ জানান জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। নাছির উদ্দীন নাছির তাঁর বক্তব্যে বলেন ‘আমরা বিশ্বাস করি যে, গতানুগতিক রাজনৈতিক ধারার বাইরে বাংলাদেশে ইতিবাচক রাজনীতির শুভসূচনা হয়েছে। সেখানে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা মেধা-মননের পাশাপাশি সাংস্কৃতিক বিকাশেও অনবদ্য ভূমিকা রাখবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবার পাশে থাকবে।’

২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
১০ মিনিট আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
২ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২ ঘণ্টা আগে
চব্বিশের জুলাই আন্দোলনে শহীদ রাকিব হোসেনের পরিবারের সঙ্গে প্রথম রমজানের ইফতার করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর আফতাবনগরে রাকিবের বাসায় যান তিনি।
২১ ঘণ্টা আগে