আগামী অর্থবছরের বাজেটের সিংহভাগ আসবে জনগণের প্রত্যক্ষ ও পরোক্ষ কর থেকে। বাকি টাকা অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণ থেকে। অর্থাৎ জনগণ শুধু টাকা জোগাবে, ভোগ করবে ধনীরা। এ বাজেট বাস্তবায়িত হলে ধনী–গরিবের বৈষম্য বাড়বে।
বাজেট প্রত্যাখ্যান করে আজ শুক্রবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাসদের (মার্কসবাদী) প্রতিবাদ সমাবেশ বক্তারা এ কথা বলেন। বাসদের কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানার সভাপতিত্বে বক্তব্য দেন কেন্দ্রীয় সদস্য এবং ঢাকা নগরের সমন্বয়ক জয়দীপ ভট্টাচার্য ও সীমা দত্ত।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগ সরকার একতরফা ও অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় বসে ২০২৪-২৫ সালের যে বাজেট ঘোষণা করেছে তাতে জনগণের কথা যতটুকু লেখা আছে, সেগুলো স্বপ্ন আর ইচ্ছার কথা। বাস্তব পরিকল্পনা করা হয়েছে বৃহৎ ব্যবসায়ীদের জন্য, তাদের উন্নতি ও মুনাফা বৃদ্ধির জন্য। এফবিসিসিআইয়ের নেতাদের সন্তুষ্টি থেকেও বোঝা যায়, এই বাজেট সর্বতোভাবে জনবিরোধী।
সভাপতির বক্তব্যে মাসুদ রানা বলেন, ঋণনির্ভর এই বাজেটে কী করে চলমান অর্থনৈতিক সংকট, বৈদেশিক লেনদেনের বিপুল ঘাটতি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ক্ষয়, ডলারের মূল্যবৃদ্ধি, উচ্চ মূল্যস্ফীতি ইত্যাদি কাঠামোগত সমস্যা মোকাবিলা করা হবে, তার কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই।
বক্তারা বলেন, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ এসব কথা আছে। কিন্তু দুর্নীতি রোধে কোনো কার্যকর দিকনির্দেশনা নেই। আজিজ, বেনজীর, আনার-কাণ্ডে সরকারের দুর্নীতির যে ভয়াবহতা ফুটে উঠেছে, তা নিয়ে সারা দেশে তোলপাড় চলছে। অথচ বাজেট প্রস্তাবে কালোটাকা সাদা করার সুযোগ রেখে দুর্নীতিকে আরও উৎসাহিত করার ব্যবস্থা হচ্ছে। বৈধ আয়ে সর্বোচ্চ কর যেখানে ৩০ শতাংশ, সেখানে ১৫ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার ব্যবস্থা রাখা হয়েছে।
বক্তারা বলেন, বাজেটের জনপ্রশাসন, ঋণের সুদ পরিশোধে, জনশৃঙ্খলা, নিরাপত্তাসহ চারটি অনুৎপাদনশীল খাতে ব্যয় হবে বাজেটের মোট ৪৬ ভাগ। আর শিক্ষা, স্বাস্থ্য ও কৃষির মতো তিনটি গুরুত্বপূর্ণ খাতে ব্যয় করা হবে মোট বাজেটের মাত্র ২৪ ভাগ।
অবিলম্বে এই জনবিরোধী বাজেট প্রত্যাহারের দাবি জানান নেতৃবৃন্দ।

ব্রিটিশ-পাকিস্তানি পরাধীন আমলের শোষণমূলক রাষ্ট্রকাঠামো ও শাসনব্যবস্থার আমূল পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী কাঠামো ও ব্যবস্থা গড়ে তোলার পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ রায় দিয়েছেন শ্রম-কর্ম-পেশাজীবী জনগণ। আজ শুক্রবার যুব বাঙালির কেন্দ্রীয় সমন্বয় কমিটি এক বিবৃতিতে এসব কথা বলেছে।
১ ঘণ্টা আগে
২০২৬–২৮ কার্যকালের জন্য কেন্দ্রীয় কমিটি গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মাধ্যমে নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ ও দলীয় অভ্যন্তরীণ নির্বাচন কমিটির নেতৃবৃন্দ নির্বাচিত করেছে দলটি।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে যাবেন।
৪ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আজ শুক্রবার দুপুরে তাঁকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
৪ ঘণ্টা আগে