একই সারিতে দেখা যাচ্ছে সৌরজগতের বড় পাঁচটি গ্রহকে। পরিষ্কার আকাশে আগামী কয়েক দিন সূর্যোদয়ের আগে বুধ, শুক্র, মঙ্গল বৃহস্পতি ও শনি গ্রহ খালি চোখেই এক সারিতে দেখা যাবে। আগামী সোমবার পর্যন্ত বিশ্বের অধিকাংশ অঞ্চল থেকেই গ্রহ পাঁচটি একই সারিতে দেখা যাবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
যুক্তরাজ্যের সোসাইটি ফর পপুলার অ্যাস্ট্রোনমির অধ্যাপক লুইস গ্রিন জানিয়েছেন, এটি বুধ গ্রহকে খালি চোখে দেখতে পারার এক বিশেষ সুযোগ। সাধারণত গ্রহটি সূর্যের উজ্জ্বল আলোর কারণে খালি চোখে দেখা যায় না।
প্রায় ১৮ বছর আগে ২০০৪ সালে সর্বশেষ এই পাঁচটি গ্রহকে একই সারিতে দেখা গিয়েছিল। এরপর আবার দেখা যাবে আরও ১৮ বছর পর, ২০৪০ সালে।
লুইস গ্রিন বলেছেন, ‘এই গ্রহগুলো দিগ্বলয়ের কাছে মুক্তোর মালার মতো দেখা যাবে।’ এই গ্রহগুলো একই সারিতে দেখতে পাওয়ার ঘটনা বিশেষ আরও একটি কারণে। এই পাঁচ গ্রহকে সৌরজগতে কেন্দ্র সূর্য থেকে তাদের অবস্থানের ভিত্তিতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ সবার আগে বুধ, তারপর শুক্র, এরপর ক্রমানুসারে মঙ্গল, বৃহস্পতি ও শনি গ্রহকে দেখা যাবে।
অধ্যাপক লুইস গ্রিন আরও বলেছেন, ‘গ্রহগুলোর এমন রৈখিক অবস্থান একটি বিরল ঘটনা। সৌরজগতে আমাদের পৃথিবীর অবস্থানের কারণেই এমনটা দেখতে পাওয়া বিরল। তিনি আরও বলেন, ‘শুক্রবার সকালে গ্রহগুলোর সারিতে চাঁদকেও দেখা গেছে।’

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
১৬ দিন আগে
ধনকুবের এবং যৌন পাচারের দায়ে অভিযুক্ত জেফরি এপস্টেইনকে ঘিরে এখন সারা দুনিয়ায় তোলপাড় চলছে। এবার আলোচনার কেন্দ্রে শিশুকামিতা, কিশোরী পাচার, রাজনীতি ও কূটনীতি। তবে ২০১৯ সালের জুলাই মাসে প্রকাশিত নথিতে উঠে এসেছিল আরও এক বিস্ফোরক তথ্য।
১৬ দিন আগে
বিজ্ঞানীদের মতে, গ্রহটির তার নিজ নক্ষত্র মণ্ডলের বাসযোগ্য অঞ্চলে অবস্থান করার প্রায় ৫০ শতাংশ সম্ভাবনা রাখে। তবে এটির পৃষ্ঠের তাপমাত্রা মঙ্গলগ্রহের মতো অত্যন্ত শীতল হতে পারে, যা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে।
২২ দিন আগে