লেখার কাজে কলম ব্যবহার করা হয়। এই কলমের ঢাকনার শেষ প্রান্তে একটি ছোট ছিদ্র থাকে, সেটি নিশ্চয়ই খেয়াল করেছেন। এটি কিন্তু কোনো নির্মাণ ত্রুটি নয়; কলমের ঢাকনায় এই ছিদ্র যোগ করার একটি বিশেষ বৈজ্ঞানিক কারণ রয়েছে।
দুর্ঘটনাবশত কেউ কলমের ঢাকনা খেয়ে ফেললে সেই ঢাকনা শ্বাসনালিতে আটকে গিয়ে শ্বাসরোধ হতে পারে। এমনকি মৃত্যুও ঘটতে পারে। কলমের ঢাকনার ছিদ্র এসব ক্ষেত্রে মানুষের জীবন বাঁচাতে পারে। কলমের ঢাকনাতে ছিদ্র থাকলে তাঁর মধ্য দিয়ে অল্প হলেও বায়ু চলাচল করতে পারে। ফলে চিকিৎসকের কাছে গিয়ে এই ঢাকনা বের করার সময় পাওয়া যায়।
২০১৬ সালে দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদক ম্যাট পেটন বলেন, কলমের ঢাকনা খাওয়ায় শ্বাসরোধে যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় ১০০ মানুষ মারা যায়। বিশেষত শিশুদের ক্ষেত্রে এই সমস্যা অনেক বেশি প্রকট। তাই ঢাকনায় ছিদ্র যুক্ত করে কলম প্রস্তুতকারকেরা।
পুরোনো কলম প্রস্তুতকারকদের মধ্যে বিআইসি ক্রিস্টাল কলমের ঢাকনার মাথায় একটি বড় ছিদ্র থাকে। দুর্ঘটনায় যেন কেউ দম বন্ধ হয়ে মারা না যায় সে জন্য এটি করা। এ বিষয়ে তাদের ওয়েবসাইটেও বিস্তারিত লেখা রয়েছে। আসলে ছোট শিশু থেকে বড়দের জীবন রক্ষার জন্যই কলমের ঢাকনার সঙ্গে ছিদ্র যুক্ত করা হয়।
আরেকটি বিষয় সাধারণত কেউ খেয়াল করে না, সেটি হলো, কলমের ঢাকনার মাথা যদি সিল করা থাকত তাহলে বায়ুর চাপের কারণে সহজে ঢাকনাটি লাগানো যেত না। ঢাকনায় ছিদ্র থাকার কারণে আটকানোর পর তা খোলাও যায় সহজে। তবে ঢাকনায় ছিদ্র থাকার পরও কালি শুকিয়ে না যাওয়ার কারণে হলো কলমে লিডটি মূলত বায়ু রুদ্ধই থাকে।
তথ্যসূত্র: সায়েন্স অ্যালার্ট

কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের নথিপত্র থেকে এবার সামনে এলো ডিএনএ-র গঠনের সহ-আবিষ্কারক নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসনের নাম। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে প্রকাশিত কিছু ছবিতে দেখা গেছে, এপস্টেইনের নিউইয়র্ক ম্যানশনে তিন তরুণীর সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় রয়েছেন এই বিজ্ঞ
২ দিন আগে
বাংলাদেশে ভাইরাসবাহিত রহস্যজনক এক রোগের সংক্রমণের খবর পাওয়া যাচ্ছে। শুরুতে নিপাহ ভাইরাস সংক্রমণের প্রাদুর্ভাব বলে মনে করা হলেও, এটি আসলে আরেকটি নতুন ও সম্ভাব্য প্রাণঘাতী বাদুড়বাহিত ভাইরাসের কারণে হয়েছে। নতুন এক গবেষণায় এমন সতর্কবার্তাই দিয়েছেন বিজ্ঞানীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের....
১৬ দিন আগে
ধনকুবের এবং যৌন পাচারের দায়ে অভিযুক্ত জেফরি এপস্টেইনকে ঘিরে এখন সারা দুনিয়ায় তোলপাড় চলছে। এবার আলোচনার কেন্দ্রে শিশুকামিতা, কিশোরী পাচার, রাজনীতি ও কূটনীতি। তবে ২০১৯ সালের জুলাই মাসে প্রকাশিত নথিতে উঠে এসেছিল আরও এক বিস্ফোরক তথ্য।
১৬ দিন আগে
বিজ্ঞানীদের মতে, গ্রহটির তার নিজ নক্ষত্র মণ্ডলের বাসযোগ্য অঞ্চলে অবস্থান করার প্রায় ৫০ শতাংশ সম্ভাবনা রাখে। তবে এটির পৃষ্ঠের তাপমাত্রা মঙ্গলগ্রহের মতো অত্যন্ত শীতল হতে পারে, যা মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াসের নিচেও নামতে পারে।
২২ দিন আগে