অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

২০২৩ সালে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। দুই বছর পর হতে যাওয়া দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল দুটি পড়েছে একই গ্রুপে। বাংলাদেশের গ্রুপে থাকছে আরও একটি এশিয়ার দল।
২০২৫ নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ আজ প্রকাশ করল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবারও খেলবে ১৬ দল। দলগুলোকে ভাগ করা হয়েছে চার গ্রুপে। বাংলাদেশ, অস্ট্রেলিয়া পড়েছে ‘ডি’ গ্রুপে। এই গ্রুপের বাকি দুই দল নেপাল ও স্কটল্যান্ড।
আইসিসির করা গ্রুপিংয়ে ‘এ’ গ্রুপটা বেশ শক্তিশালী। শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আয়োজক মালয়েশিয়া পড়েছে এই গ্রুপে। ‘বি’ গ্রুপও শক্তিশালী। পাকিস্তান, ইংল্যান্ডের গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘সি’ গ্রুপে রয়েছে চমক। এবারই প্রথমবারের মতো নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া স্যামোয়া, নাইজেরিয়া দুটি দলই পড়েছে এই গ্রুপে। দুই নবাগতর সঙ্গে ‘সি’ গ্রুপে থাকছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।
প্রথম আসরের ফরম্যাটই ২০২৫ নারী অনূর্ধ্ব টি-টোয়েন্টি বিশ্বকাপে অনুসরণ করা হবে। ১৮ জানুয়ারি শুরু হচ্ছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় মৌসুম। ১৬ দল থেকে সেরা ৬ দল নিয়ে হবে সুপার সিক্স। এরপর হবে দুই সেমিফাইনাল। ২ ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে মালয়েশিয়ায় শেষ হবে টুর্নামেন্টটি।
২০২৩ এর ২৯ জানুয়ারি পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও ইংল্যান্ড। টস হেরে প্রথমে ব্যাটিং পেয়ে ১৪ ওভারে ৬৮ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। ৬ ওভার হাতে রেখে ৩ উইকেটে ৬৯ করেছিল ভারত। ৭ উইকেটের জয়ে ফাইনালসেরা হয়েছিলেন তিতাস সাধু। ৪ ওভারে ৬ রান খরচ করে নিয়েছিলেন ২ উইকেট।
২০২৫ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ
গ্রুপ ‘এ’: ভারত, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, মালয়েশিয়া
গ্রুপ ‘বি’: পাকিস্তান, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড
গ্রুপ ‘সি’: নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, স্যামোয়া, নাইজেরিয়া
গ্রুপ ‘ডি’: বাংলাদেশ, অস্ট্রেলিয়া, নেপাল, স্কটল্যান্ড

৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
১০ মিনিট আগে
এশিয়ান কাপ খেলতে আজ অস্ট্রেলিয়ায় পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। স্থানীয় সময় রাত ১০টার দিকে সিডনি বিমানবন্দরে অবতরণ করে আফঈদা-ঋতুপর্ণাদের বহনকারী বিমান। আগামীকালই অনুশীলনে ঝাঁপিয়ে পড়বেন তারা।
১৫ মিনিট আগে
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার অপেক্ষায় ছিলেন সাইফ হাসান। কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেটা সম্ভব হয়নি। বিশ্বকাপের মতো বড় মঞ্চে খেলতে না পেরে বাকি সতীর্থদের মতো হৃদয় ভেঙেছে এই ব্যাটারের–নিজের ফেসবুক পেজে দেওয়া বার্তায় এমনটাই জানালেন সাইফ।
২৪ মিনিট আগে
সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
১ ঘণ্টা আগে