
ভারত খারাপ খেললে চুপ করে থাকার পাত্র তো সুনীল গাভাস্কার নন। যাঁকে পান, তাঁকেই রীতিমতো ধুয়ে দেন গাভাস্কার। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা ভারতের কোচিং প্যানেলের ওপর ক্ষোভ ঝেড়েছেন এই ব্যাটিং কিংবদন্তি।
২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখতে ভারতকে সিডনি টেস্টে জিততে তো হতোই। এমনকি অস্ট্রেলিয়াকে সিরিজের পঞ্চম টেস্টে হারানোর পরও বিরাট কোহলি-জসপ্রীত বুমরাদের পক্ষে আসতে হতো কিছু সমীকরণ। কিন্তু গতকাল তিন দিনে শেষ হওয়া টেস্টে ৬ উইকেটে হেরে ন্যুনতম আশাটুকু শেষ ভারতের। অথচ ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতের ফাইনাল খেলার সম্ভাবনা ছিল অনেক বেশি।
ভারত নিজেদের সবশেষ ৮ টেস্টে ১ জয় পেয়েছে। ৬ হারের পাশাপাশি ১ ম্যাচ ড্র করেছে। এমন ভরাডুবির পর ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর, ব্যাটিং কোচ অভিষেক নায়ার, বোলিং কোচ মরনে মরকেলসহ পুরো কোচিং প্যানেলকে কাঠগড়ায় তুলেছেন গাভাস্কার। ইন্ডিয়া টুডেকে গাভাস্কার বলেন,‘একাধিক কোচ রাখার কোনো মানেই আমি দেখছি না। আপনি জানেন পরিস্থিতি ভিন্ন হলে তখন ভাবতে হবে।এই মুহূর্তে নয় । তবে অবশ্যই তাকে (গম্ভীর) আর তার কোচিং স্টাফকে প্রশ্ন অবশ্যই করা উচিত। আমরা যখন শুধু হেরেই চলেছি, তখন তারা কী করছেন?’
ভারতকে পেলেই ট্রাভিস হেড জ্বলে ওঠেন বলে ‘ট্রাভিস হেডেক’ উপাধি পেয়ে গেছেন তিনি। হেড ৪৪৮ রান করে এবারের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে সবচেয়ে বেশি রান করেছেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সও শেষের দিকে নেমে দারুণ ব্যাটিং করেছেন। জসপ্রীত বুমরা (৩২ উইকেট), মোহাম্মদ সিরাজ (২০ উইকেট) ছাড়া ভারতের আর কোনো বোলার আশানুরূপ কিছু করতে পারেননি। বোলিং কোচের দিকে আঙুল তুলে গাভাস্কার বলেন,‘আমাদের বোলিং আরও ভালো হতে পারত। আমাদের দুই বোলার ছিল। শুধু আমাদের ক্ষেত্রেই নয়, অস্ট্রেলিয়ানদের কথা চিন্তা করুন। ট্রাভিস হেড, প্যাট কামিন্সকে কোন ধরনের বোলিং করা উচিত, সেটা নিয়ে কোনো কথাই হয়নি। বেশির ভাগ সময়ই এমনটা ঘটেছে। বোলিং কোচকে জিজ্ঞেস করে দেখুন, কী হচ্ছিল তখন?’
সিডনিতে গতকাল ভারতকে ৬ উইকেটে হারিয়ে ১০ বছর পর বোর্ডার-গাভাস্কার ট্রফি জিতেছে অস্ট্রেলিয়া। অ্যালান বোর্ডার পুরস্কার বিতরণী মঞ্চে থাকলেও গাভাস্কারকে ডাকা হয়নি। গাভাস্কারের দাবি, ভারতীয় বলেই তাঁকে ডাকা হয়নি মঞ্চে। ভারতীয় ব্যাটিং কিংবদন্তির এমন অভিযোগের পর মুখ খুলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এক বিবৃতিতে সিএ’র এক মুখপাত্র বলেন,‘পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অবশ্যই সুনীল গাভাস্কার ও অ্যালান বোর্ডারকে ডাকা উচিত ছিল। আমাদের ভুল হয়েছে। আমরা ভেবেছিলাম ভারত জিতলে গাভাস্কার পুরস্কার দেবে। অস্ট্রেলিয়া জিতেছে তাই বোর্ডার ট্রফি তুলে দিয়েছে জয়ী অধিনায়কের হাতে।’
আরও পড়ুন:

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪১ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে