জাতীয় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর আজম। এক বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো অধিনায়কত্ব ছাড়লেন পাকিস্তানি ব্যাটার। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে দলের ব্যর্থতার পর গত নভেম্বরে সব সংস্করণের অধিনায়কত্ব ছাড়েন বাবর।
পরবর্তীতে পিসিবির চেয়ারম্যান হিসেবে নতুন করে দায়িত্ব নেওয়া মহসিন নাকভির সঙ্গে আলোচনা করে এই বছরের ৩১ মার্চ সাদা বলের দুই সংস্করণের অধিনায়কত্ব পান বাবর। এই দফায় ১৪ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েই শেষ হলো তাঁর অধ্যায়। এই সময়ে কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি পাকিস্তান। ১৪ টি-টোয়েন্টির দলে জিতেছে ছয় ম্যাচে। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় পাকিস্তান। বাবর নিজেও ব্যাট হাতে ছিলেন ব্যর্থ।
পিসিবিকে পাঠানো নেতৃত্ব ছেড়ে দেওয়া সেই চিঠি মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন। জানিয়েছেন, নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ বাড়ানো এবং পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
চিঠিতে বাবর লিখেছেন, ‘আমি পাকিস্তানের ছেলেদের দলের অধিনায়কের দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এই দলকে নেতৃত্ব দিতে পারা অবশ্যই বড় সম্মানের। তবে সময় হয়েছে এখান থেকে সরে দাঁড়ানোর এবং খেলোয়াড় হিসেবে নিজের ভূমিকায় আরও মনোযোগ দেওয়ার।’
বাবর জানালেন, নেতৃত্বে ফলের হিসেবটা আসে, থাকে বাড়তি চাপ। নিজের ব্যাটিংকে প্রাধান্য দিতেই এই সিদ্ধান্ত তাঁর, ‘নেতৃত্ব অবশ্যই ফলদায়ক, তবে এতে উল্লেখযোগ্য পরিমাণের বাড়তি কাজ করতে হয়। নিজের ব্যাটিংকে প্রাধান্য দিতে চাই, নিজের ব্যাটিং উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে একান্তে সময় কাটাতে চাই, যেটা আমাকে আনন্দ এনে দেয়। সরে দাঁড়ানোয় সামনের পথচলায় আমার স্বচ্ছতা আসবে এবং নিজের খেলা ও ব্যক্তিগত উন্নতির চেষ্টায় বেশি প্রাণশক্তি পাব।’
ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাবরের। টানা ১৬ ইনিংসে নেই ফিফটি। নেতৃত্বেও নেই সাফল্য। সীমিত ওভারের নেতৃত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়ার দাবিও উঠছিল পাকিস্তান ক্রিকেটে। নিজেই এবার সমাপ্তি রেখা টানলেন।

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৯ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২৫ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে