অন্তর্বর্তী সরকার গঠনের পর দেশের সামগ্রিক পরিস্থিতি ও ক্রিকেটারদের মনের পরিবেশ বিবেচনায় পাকিস্তানের মাটিতে জয়ের স্বপ্ন দেখা একটু হলেও কঠিন ছিল বৈকি। আবার পরিসংখ্যানও ছিল না পক্ষে। কিন্তু ক্রিকেট যে এমনই! যার রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে রোমাঞ্চ। পাঁচ দিনের ম্যাচ জিততে শুধুই স্কিল নয়, প্রয়োজন অসীম ধৈর্য আর দক্ষতা। সেই নৈপুণ্য দেখিয়ে বাংলাদেশ অবিস্মরণীয় ১০ উইকেটের জয় পেয়েছে পাকিস্তানে।
এমন রেকর্ড গড়া জয়ে শেষ হয়েছে ২৩ বছরের অপেক্ষা। ঘুচেছে ২১ বছরের আক্ষেপ। ভুলিয়েছে ২০০৩ সালের মুলতান টেস্টে পূর্বসূরি খালেদ মাহমুদ সুজনের অশ্রুসিক্ত সেই ব্যথাতুর স্মৃতি। রাওয়ালপিন্ডি টেস্টে রানবন্যা দেখে অনেকে ড্রয়ের কথা ভেবেছিলেন। তবে দুর্দান্ত স্পিন বিষে পাকিস্তানকে নীল করা জয়ের পর সবাই প্রশংসায় ভাসাচ্ছেন বাংলাদেশকে।
নিজের জন্মদিনে এ রকম অসাধারণ জয়ে প্রসংশায় ভাসতে কার না ভালো লাগে। নাজমুল হোসেন শান্তরও ভালো লাগছে। বাংলাদেশ অধিনায়ক এই জয়কে দেখছেন দলীয় প্রচেষ্টার সেরা প্রদর্শনী হিসেবে, ‘কাউকে এককভাবে এই ম্যাচ জয়ের কৃতিত্ব দিতে চাই না। আমরা জানি, আমাদের দলের মুশফিক ভাই কতটা অভিজ্ঞ। সঠিক কাজগুলো সবার থেকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী এসেছে। তিনি তাঁর দায়িত্বটুকু দেখিয়েছেন। আমরা তাঁর কাছ থেকে এমন কিছুই চাই প্রতি ম্যাচে। আমি ব্যাটারদের কৃতিত্ব দিতে চাই। বিশেষ করে ওপেনারদের। তারা নতুন বলে সেরা পেসারদের ভালোভাবে সামলেছে। এটা আসলে দলীয় প্রচেষ্টা।’
পাকিস্তান সফরের আগে স্বদেশি কোচ সোহেল আহমেদের তত্ত্বাবধানে স্কিল ক্যাম্প করেছে বাংলাদেশ দল। দেশের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো বিদেশি কোচই ক্রিকেটারদের প্রস্তুতির সময়ে মাঠে ছিলেন না। তাই বলে তো আর থেমে থাকবে না প্রস্তুতি। পরিস্থিতি উন্নতির সঙ্গে সঙ্গে ক্রিকেটাররা একজন আরেকজনকে সমর্থন দিয়েছে। যতটুকু পেরেছে সেরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছে। এই জয় সেটিরই সাফল্যের ফসল মনে করেন শান্ত, ‘দেশে গত এক মাসের পরিস্থিতি ভালো না। এখনো কিছু সমস্যা আছে। এই মুহূর্তে বন্যা হচ্ছে। বাংলাদেশে আমরা সবাইকে সমর্থন করছি। আমাদের দলের প্রতিটি ক্রিকেটার নিজ উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়েছে।’
শান্ত জয়টা উৎসর্গ করেছেন দেশের মানুষের কল্যাণে, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যাঁরা প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি। ঐতিহাসিক জয়ের পর শান্তর এবার চোখ সিরিজে। তিনি বলেছেন, ‘পাকিস্তানের মূল শক্তি পেস বোলিং। গত কয়েক বছর আমাদের পেসাররাও ভালো বোলিং করছে। স্পিনাররাও ভালো করছে। তারাও ভালো বল করেছে। কিন্তু আমাদের দলের ব্যাটাররা ভালো ব্যাট করেছে এই গরম আবহাওয়ায়। আমাদের ওপেনাররা প্রথম ইনিংসে দারুণ ব্যাট করেছিল। দ্বিতীয় ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। তৈরি হচ্ছি পরের ম্যাচের জন্য।’

এবারই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ। বিশ্বকাপ না খেলার ইস্যুতে দুই রকম কথা বলে তুমুল সমালোচিত সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। একজন শিক্ষক হয়েও আসিফ নজরুলের এমন দ্বিচারিতা মানতে পারছেন না জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন।
২০ মিনিট আগে
মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ সঙ্গে পেরে ওঠল না পাকিস্তান ‘এ’ দল। তাদের ৫৪ রানের বড় ব্যবধানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে জায়গা করে নিল ফাহিমা খাতুনের দল।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মাকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সম্প্রতি আলোচনায় আসেন মোহাম্মদ আমির। ভারতীয় ওপেনার শুধুই একজন স্লগার–এমন মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন পাকিস্তানের সাবেক পেসার। এবার ভারতীয় দল নিয়েই বিস্ফোরক মন্তব্য করলেন আমির। তাঁর মতে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকেই বিদায় নেবে সূর্যকুমার যা
১ ঘণ্টা আগে
মাঠের পারফরম্যান্সে আর্জেন্টিনা দুর্দান্ত খেলছে। গত চার বছরে দুই কোপা আমেরিকা, ফিনালিসিমা ও বিশ্বকাপ জিতেছে আলবিসেলেস্তেরা। এবার দেশটির ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। দেশত্যাগের নিষেধাজ্ঞায় আছেন সভাপতি ক্লদিও তাপিয়াসহ চার কর্মকর্তা।
১ ঘণ্টা আগে