
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দল বদলের আনুষ্ঠানিকতা শেষ করার ২৪ ঘণ্টার মধ্যেই নিজের নাম প্রত্যাহারের সিদ্ধান্ত জানালেন সাকিব আল হাসান।
মিরপুরে গতকাল সিসিডিএম অফিসে সবাইকে চমকে দিয়ে অনলাইনে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে দলবদলের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছিলেন তিনি। এই দলবদল ছিল দিনভর আলোচনার কেন্দ্রে। তবে সাকিব আদৌ ডিপিএলে খেলতে পারবেন কি না, তা নিয়ে ছিল অনিশ্চয়তা।
সাকিবের দেশে ফেরা নিয়ে সংশয় ছিল, কারণ তার বিরুদ্ধে একাধিক মামলা, গ্রেপ্তারি পরোয়ানা ও আর্থিক অনিয়ম সংক্রান্ত জিজ্ঞাসাবাদের ঝুঁকি রয়েছে। এর মধ্যে তিনি বোলিং অ্যাকশনে নিষিদ্ধ হয়ে কয়েক সপ্তাহ মাঠের বাইরে। যদিও শোনা যাচ্ছে, তিনি শিগগিরই লন্ডনে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন।
আজ দুপুরের পর সিসিডিএমে মোহামেডান, রূপগঞ্জ ও আবাহনীসহ কয়েকটি দল দলবদল সম্পন্ন করে। এর মধ্যেই আসে সাকিবের দলবদল প্রত্যাহারের খবর।
রূপগঞ্জ ও মোহামেডানের ক্লাব কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, ‘গতকাল আমরা সাকিবের সঙ্গে যোগাযোগ করেই অনলাইনে দলবদল সম্পন্ন করেছিলাম। তবে আজ সে জানায়, খেলবে না। তাই আমরা দলবদলের তালিকা থেকে তার নাম প্রত্যাহার করে নিচ্ছি।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে