
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণায় যে ওয়েস্ট ইন্ডিজ কত বড় চমক দেখিয়েছে, সেটা বোঝা গেছে গত রাতেই। ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছেন আমির জাঙ্গু। এবার টি-টোয়েন্টি সিরিজেও চমক দেখিয়েছে উইন্ডিজ।
সেন্ট কিটসে গত রাতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ চলার সময়ই টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে উইন্ডিজ। এই সিরিজ দিয়েই উইন্ডিজের টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন কিসি কার্টি। বাংলাদেশের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে ১৬১ রান করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এরই মধ্যে ৪ টেস্ট ও ৩১ ওয়ানডে খেলেছেন কার্টি।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দেবেন রভম্যান পাওয়েল। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন ব্র্যান্ডন কিং। এই সিরিজ দিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরছেন জনসন চার্লস। ব্যাটিং লাইনআপে পাওয়েল, কিংদের পাশাপাশি এভিন লুইস, নিকোলাস পুরানের মতো মারদাঙ্গা ব্যাটাররা তো থাকছেনই। আকিল হোসেন, রোমারিও শেফার্ডরাও শেষের দিকে ক্যামিও ইনিংস খেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ টি-টোয়েন্টিতে খেলবেন বলে বাংলাদেশ সিরিজের প্রথম দুই ম্যাচেই থাকছেন আকিল। তাঁর পরিবর্তে শেষ টি-টোয়েন্টির দলে থাকছেন জেইডেন সিলস। শাই হোপ, শারফেন রাদারফোর্ডেরও বাংলাদেশ সিরিজ মিস করার কারণ বিগ ব্যাশ।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুটি করে ম্যাচ খেলা শামার স্প্রিঙ্গার, টেরেস হাইন্ডস আছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। রস্টন চেজ, জাস্টিন গ্রিভসের মতো অলরাউন্ডাররাও থাকছেন এই সিরিজে। চেজের ফিল্ডিংটাও দারুণ কার্যকরী। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানিয়েছে, পারফরম্যান্সে ধারাবাহিকতা ধরে রাখা ও ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির কথা মাথায় রেখেই বাংলাদেশ বিপক্ষে সিরিজের দল ঘোষণা করা হয়েছে। ১৬,১৮ ও ২০ ডিসেম্বর হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন টি-টোয়েন্টি। সব ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে।
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের দল
রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কিসি কার্টি, রস্টন চেজ, জনসন চার্লস, জাস্টিন গ্রিভস, টেরেন্স হাইন্ডস, নিকোলাস পুরান, আলজারি জোসেফ, এভিন লুইস, গুড়াকেশ মোতি, ওবেদ ম্যাকয়, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার, আকিল হোসেন/জেইডেন সিলস

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে