মিরপুর টেস্টের প্রথম দিনে কাল পড়েছে ১৬ উইকেট, আজ সেখানে সারা দিনে ৭ উইকেট। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছে ১০৬, দক্ষিণ আফ্রিকা সেখানে ৩০৮। বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ১০১ রান তুলে, এখনো পিছিয়ে ১০১ রানে। বাংলাদেশ কী লক্ষ্য নিয়ে কাল তৃতীয় দিন শুরু করবে?
মিরপুর টেস্টের যে গতিবিধি, তাতে আরেকটি হারের চোখ রাঙানি বাংলাদেশের সামনে। তবু হাসান মাহমুদ আশাবাদী, অন্তত ২০০ রানের একটা লিড হলে কাল প্রোটিয়াদের বিপক্ষে দারুণ কিছু সম্ভব হতে পারে। দিনের খেলা শেষে আজ সংবাদ সম্মেলনে আসা বাংলাদেশ দলের তরুণ ফাস্ট বোলার বললেন, ‘আমরা মনে ২০০ + রানের লক্ষ্য দিতে পারলে আমরা পারব ইনশা আল্লাহ।’
২০০ রানের লিড দিতে হলে বাংলাদেশকে দ্বিতীয় ইনিংসে ৪০০-এর বেশি রান করতে হবে। যে দলের ব্যাটিং তাসের ঘরের সঙ্গে তুলনীয়, তারা কি পারবে এই কঠিন কাজ করতে? এই চ্যালেঞ্জ উতরে যেতে হাসানের কাছে সহজ সূত্র, ‘আমরা যদি তিন সেশন ব্যাটিং করতে পারি, তাহলে সম্ভব। দুই-আড়াই সেশন ব্যাটিং করলেও আমরা ৪০০ রানের কাছাকাছি যেতে পারব।’ সেটা যেতেও বাংলাদেশকে অন্তত দুই সেশন ব্যাটিং করতে হবে। জয়-মুশফিকেরা আদৌ পারবেন? হাসানের সংক্ষিপ্ত উত্তর, ‘সম্ভব।’
বাংলাদেশ যেভাবে মিরপুর টেস্টের উইকেট পড়েছিল, সেটা যে খেলার সঙ্গে মেলেনি এখনো—প্রথম দুই দিনে পেসারদের সাফল্যই তা বলে দিচ্ছে। এখনো পর্যন্ত যে ২৩টি উইকেট পড়েছে, এর ১১টিই পেসারদের। বাংলাদেশের বোলারদের মধ্যে আজ সবচেয়ে সফল ওই সবেধন নীলমণি হাসান, নিয়েছেন ৩ উইকেট। তাহলে বাংলাদেশ মাত্র এক পেসার নিয়ে খেলছে কেন? এ ম্যাচে কি আরেকটি পেসার দরকার ছিল বাংলাদেশ একাদশে?
হাসান এ প্রশ্নের উত্তর এড়িয়ে যেতে চাইলেন, ‘সব বোলারের দায়িত্ব একই থাকে—উইকেট নেওয়া। আমাকে যেহেতু নেওয়া হয়েছে, হোক একটা পেসার। দুইটা পেসার। আমার কাজ কীভাবে উইকেটশিকারি ডেলিভারি করা। উইকেট টু উইকেট বল করা। আমার কাছে এটা ব্যাপার না যে একটা পেসার খেলালে ভালো হতো। দুটি খেলালে ভালো হতো। এটা সম্পূর্ণ তাদের (একাদশ নির্বাচন যারা করেন) বিষয়।’
এক পেসারের প্রসঙ্গ বারবার আসায় শেষে হাসান এক রসাল উত্তর দিয়ে সংবাদ সম্মেলন কক্ষ ছাড়লেন, ‘দুই পাশ থেকেই আমি করলে আরও ভালো হতো!’

সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টারসের ফাইনালে পা রেখেছে বাংলাদেশ ‘এ’ দল। প্রতিযোগিতার প্রথম পর্বে শিরোপা জেতার খুব কাছ থেকে ফিরে আসার পর আরও একটা সুযোগ তাদের সামনে। আগামী ২২ ফেব্রুয়ারি ভারত ‘এ’ দলকে হারিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরতে চান বাংলাদেশের অধিনায়ক ফাহিমা খাতুন।
৫ মিনিট আগে
ভারত-পাকিস্তান দুই দল যখনই ক্রিকেট ময়দানে মুখোমুখি হয়, তখনই ক্রিকেট প্রেমীদের উদ্দীপনা দেখা যায় চোখে পড়ার মতো। মাঠে তো উভয় দেশের বহু দর্শক হাজির থাকেনই, বিক্রি হয় রেকর্ড সংখ্যক টিকিটও। এর পাশাপাশি বিশ্বজুড়ে থাকা ক্রিকেটপ্রেমীরা চোখ রাখেন টিভির পর্দায়, নয়তো অন্য প্ল্যাটফর্মে। যে সংখ্যাটাও বিস্ময়কর,
২১ মিনিট আগে
দ্য হান্ড্রেডের পরবর্তী পর্বের নিলামের জন্য নাম দিয়েছেন প্রায় ১০০০ ক্রিকেটার। বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই তালিকায় আছে মোস্তাফিজুর রহমানের নাম–এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ক্রিকইনফো।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে হারের পর পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের সমালোচনার মুখে পড়েন বাবর আজম-শাদাব খানরা। সেই সমালোচনার কড়া জবাব দিয়েছিলেন অলরাউন্ডার শাদাব খান। এবার শাদাবকে পাল্টা দিলেন পাকিস্তানের ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী কিংবদন্তি শহীদ আফ্রিদি।
২ ঘণ্টা আগে