নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ছন্দে ফিরেছেন বাবর আজম। তবে পুরনো অপবাদ যে তাঁর কিছুতেই পিছু ছাড়ছে না। তিনি রান করলেও পাকিস্তান জিততে পারছে না। হ্যামিলটনের সেডন পার্কে আজ আশার আলো জাগিয়েও হতাশ করেছেন বাবর। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ২১ রানে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল কিউইরা।
১৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানেই ভেঙে যায় পাকিস্তানের উদ্বোধনী জুটি। ইনিংসের পঞ্চম বলে ওপেনার সাইম আইয়ুবকে ফিরিয়েছেন টিম সাউদি। এরপর তিন নম্বরে ব্যাটিংয়ে নামেন বাবর আজম। তিনি আসতে না আসতেইপাকিস্তান হারিয়েছে মোহাম্মদ রিজওয়ানের গুরুত্বপূর্ণ উইকেট। দ্বিতীয় ওভারের তৃতীয় বলে রিজওয়ানকে ফেরান অ্যাডাম মিলনে। সাইম, রিজওয়ান—দুই ব্যাটারের গুরুত্বপূর্ণ উইকেট হারালে পাকিস্তানের স্কোর হয়ে যায় ১.৩ ওভারে ২ উইকেটে ১০ রান।
দ্রুত ২ উইকেট পড়ার পর চার নম্বরে ব্যাটিংয়ে নামেন ফখর জামান। বাবরের সঙ্গে মিলে বিপদে পড়া পাকিস্তানের হাল ধরেন ফখর। তৃতীয় উইকেটে ৪৯ বলে ৮৭ রানের জুটি গড়েন ফখর ও বাবর। যেখানে ফখর বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের নবম ফিফটি পেয়েছেন ২৩ বলে। তবে ফিফটির পর দ্রুত আউট হয়েছেন তিনি। দশম ওভারের চতুর্থ বলে ফখরকে বোল্ড করেন মিলনে। তাতে পাকিস্তানের স্কোর হয়ে যায় ৯.৪ ওভারে ৩ উইকেটে ৯৭ রান। ২৫ বলে ৩ চার ও ৫ ছক্কায় ৫০ রান করেন ফখর।
ফখরের আউটের পর পাকিস্তানের জয়ের জন্য সমীকরণ দাঁড়ায় ৬২ বলে ৯৮ রান। আস্কিং রেট ৯.৪৮-এর সঙ্গে পাল্লা দিতে গিয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। এরই মধ্যে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৩২তম ফিফটি তুলে নেন বাবর। ফিফটি করতে তাঁর লেগেছে ৩৬ বল। একটা পর্যায়ে পাকিস্তানের স্কোর ১৭ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান। ১৮ বলে ৪২ রান কঠিন হলেও একেবারে অসম্ভব ছিল না। তবে সফরকারীদের সব আশা-ভরসা যেন শেষ হয়ে যায় ১৮তম ওভারের প্রথম বলে। বেন সিয়ার্সের বল লেগ সাইডে ঘোরাতে যান বাবর। এজ হওয়া বল মিড অফে তালুবন্দী করেন সাউদি। ৪৩ বলে ৭ চার ও ২ ছক্কায় ৬৬ রান করেন বাবর। এটাই পাকিস্তানের ইনিংসের সর্বোচ্চ রান। এরপর জয়ের ধারেকাছেও যেতে পারেনি সফরকারীরা। ১৯.৩ ওভারে ১৭৩ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন অ্যাডাম মিলনে। ম্যাচসেরা হয়েছেন ফিন অ্যালেন। ৪১ বলের ইনিংসে ৭ চার ও ৫ ছক্কায় ৭৪ রান করেন নিউজিল্যান্ডের এই ওপেনার।
এই ম্যাচেও টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৯৪ রান করে নিউজিল্যান্ড। ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন অ্যালেন। পাকিস্তানের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন হারিস রউফ। আব্বাস আফ্রিদি নিয়েছেন ২ উইকেট। তবে রউফ, আব্বাস আফ্রিদি বেশ খরুচে ছিলেন এবং দুজনেই রান খরচ করেছেন ৩৮ ও ৪৩ রান। সবচেয়ে কম ৩০ রান দিয়েছেন শাহিন। তবে কোনো উইকেট তিনি পাননি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে