
পাকিস্তানকে তাদের মাঠে টেস্টে ধবলধোলাই করে ইতিহাস গড়েছে বাংলাদেশ। সেই সিরিজ শেষ হতে না হতেই আবার ভারত সিরিজে নামতে হচ্ছে বাংলাদেশ। ভারত সিরিজের আগে পাকিস্তানকে ধবলধোলাই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশকে অনেক আত্মবিশ্বাসী করেছে বলে মনে করেন জাকের আলী অনিক।
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ চলার সময়ই রবীচন্দ্রন অশ্বিন, সুরেশ রায়নারা ভারতকে হুঁশিয়ার করেছিলেন বাংলাদেশের ব্যাপারে। ভারত যেন বাংলাদেশকে হালকাভাবে না নেয়, সেটাই ছিল অশ্বিন ও রায়নার বক্তব্য। তাঁদের (অশ্বিন-রায়না) কথার প্রতিধ্বনিই যেন আজ শোনা গেল জাকেরের কণ্ঠে। মিরপুরে আজ দুপুরে ভারত সিরিজের প্রস্তুতি ক্যাম্পের ফাঁকে সংবাদমাধ্যমকে জাকের বলেন, ‘আমরা এখন ভারত সিরিজের জন্য সাদা বলের জন্য অনুশীলন করেছি। পাকিস্তানের সঙ্গে আমরা দারুণ একটা সিরিজ জয় করেছি। এই জয় দারুণ অনুপ্রেরণা আমাদের সবার জন্য। সবাই দারুণ ভালো খেলেছে। ভারতও এবার আমাদের হালকাভাবে নেবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সিরিজকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছে ভারতের সাবেক ক্রিকেটাররা।’
বড় দলের বিপক্ষে জিততে পারলে দলের পাশাপাশি ক্রিকেটারদের মানসিকতায় পরিবর্তন আসে বলে উল্লেখ করেছেন জাকের। বাংলাদেশের তরুণ ক্রিকেটার বলেন, ‘লাল কিংবা সাদা বলে খেলা হোক না কেন। যখন দল হিসাবে বড় দলের বিপক্ষে বড় পারফরম্যান্স করে দল, তখন অন্য রকম একটা আত্মবিশ্বাস তৈরি হয়। আমরা সেই আত্মবিশ্বাস নিয়ে ভারতে জেতার জন্য যাব। আমাদের মানসিকতাই এখন এমন—আমরা জেতার জন্য যাব। ভারত সিরিজে আমাদের লক্ষ্য থাকবে আমরা যেন সেরা সাফল্য করে আসতে পারি।’
পাকিস্তানের বিপক্ষে সিরিজে শান্তর সাহসী অধিনায়কত্বেও মুগ্ধ জাকের, ‘আপনারা দেখেছেন শান্ত কত দারুণ অধিনায়কত্ব করেছেন। সিরিজের এই ফলাফলই তার প্রমাণ। শান্ত সিরিজে বেশ কিছু ঝুঁকি নিয়েছেন। আপনি যখন অধিনায়ক হিসাবে ঝুঁকি নেবেন, তখন ফল আপনার পক্ষে আসতেও পারে আবার নাও পারে। তবে বেশির ভাগ সময় ইতিবাচক বিষয়গুলোই ঘটে দলের জন্য। তবে ঝুঁকি নেওয়ার সাহসটাই থাকা উচিত একজন অধিনায়কের। যেটা শান্তর আছে।’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে