আগামী বিশ্বকাপ কোথায় হবে তা আগেই জানিয়ে দিয়েছিল ফিফা। যৌথভাবে উত্তর আমেরিকা তিন দেশ কানাডা, মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্রে হবে ৪৮ দলের বিশ্বকাপ। এমনকি ১৯ জুলাই বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হবে সেটিও জানিয়ে দিয়েছিল ফুটবলের অভিভাবক সংস্থা।
এবার জানা গেছে, ২০২৬ বিশ্বকাপের লোগোও। বিশ্বকাপের ট্রফির পেছনে সাদা রংয়ে ‘২৬’ সংখ্যাটি দিয়ে লোগোটি তৈরি করা হয়েছে। এতে করে প্রথমবারের মতো বিশ্বকাপের অফিশিয়াল লোগোয় ট্রফির সঙ্গে সাল ব্যবহার করা হয়েছে। সঙ্গে হ্যাশট্যাগ দেওয়া হয়েছে ‘উই আর ২৬ ’। লোগোর ডিজাইনটি করেছে ফিফার ব্র্যান্ড টিম। আজ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ব্রাজিল কিংবদন্তি রোনালদোর সঙ্গে লোগোটি উন্মোচন করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
বিশ্বকাপের ২৩ তম সংস্করণের খেলা হবে মোট ১৬ স্টেডিয়ামে। যৌথভাবে ৩ দেশে বিশ্বকাপ হওয়ায় যাতায়াত ও সময়ের সঙ্গে খাপ খাওয়ানোর বিষয় নিয়ে অনেক দিন ধরেই বেশ আলোচনা হচ্ছিল। এই সমস্যার সমাধান দিয়েছেন ইনফান্তিনো। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের রাউন্ড অনুযায়ী দলগুলো সুবিধাজনক স্থানে রাখা হবে। যেন ম্যাচ খেলতে যাতায়াত, সময় ও পরিবেশগত অসুবিধা না হয়। কাতার বিশ্বকাপে এই সুযোগ-সুবিধা পেয়েছে দলগুলো।’
বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজক দেশ হয়েছে কানাডা। উত্তর আমেরিকার দেশটির দুই সঙ্গী মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের এর আগে বিশ্বকাপের আয়োজনের অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্র ১৯৯৪ সালে আয়োজন করলেও দুবার আয়োজক দেশ ছিল মেক্সিকো ১৯৭০ ও ১৯৮৬ সালে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে