টাইব্রেকারে শেষ শটটি আর মোহামেদ সালাহকে নিতে হলো না। এর আগেই মিশরের জয় নিশ্চিত করেছেন মোহাম্মদ আবু গাবাল। দলের দ্বিতীয় পছন্দের এই গোলরক্ষকের অসাধারণ নৈপুণ্যে সেমিফাইনালে ক্যামেরুনকে হারিয়ে আফ্রিকান নেশনস কাপের ফাইনালে উঠেছে মিশর। টাইব্রেকারে সালাহদের জয় ৩-১ ব্যবধানে।
গত রাতে দ্বিতীয় সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৩০ মিনিটও গোলশূন্য থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে শেষ হাসি হাসে সালাহদের মিশর। এদিকে বুরকিনা ফাসোকে হারিয়ে আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে সাদিও মানের সেনেগাল। আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে দেখা যাবে দুই বন্ধুর লড়াই। সালাহ-মানে দুজনই যে লিভারপুলে একে অপরের সতীর্থ।
ম্যাচ হারলেও ঘরের মাঠে পুরো ম্যাচেই দাপট দেখিয়েছে ক্যামেরুন। প্রথমার্ধে বেশ কবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিক ফরোয়ার্ডরা। সুযোগ এসেছিল মিশরের সামনেও। গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি সালাহ। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও গোলের দেখা পায়নি কোনো দল। ৫৬ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন এই লিভারপুল তারকা। নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল গোল করতে না পারায় ম্যাচের ভাগ্য নির্ধারিত হয় টাইব্রেকারে।
টাইব্রেকারে মিশরের পক্ষে প্রথম শটে গোল করেন আহমেদ সাইদ। এরপর টানা দুটি মিস করে ক্যামেরুন। দুটি বলই আটকে দেন মিশরের গোলকিপার। ক্যামেরুন মিস করলেও মিশরের খেলোয়াড়েরা মিস করেননি। তিন শট শেষে স্কোর দাঁড়ায় মিশর ৩-১ ক্যামেরুন। চতুর্থ শট নিতে আসেন ক্যামেরুনের ক্লিন্টন এনজি। শট নেন পোস্টের বাইরে দিয়ে। গোল করতে ব্যর্থ হলে মিশরকে আর শট নেওয়ার প্রয়োজন হয়নি।
আগামী ৭ ফেব্রুয়ারি ফাইনালে সাদিও মানের সেনেগালের মুখোমুখি হবে আফ্রিকান নেশন্স কাপের সফলতম দেশটি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে