
২০২৪ শেষে, এল ২০২৫। বিশ্বের বিভিন্ন প্রান্তে আড়ম্বরে উদ্যাপন হয়েছে ‘থার্টি ফার্স্ট নাইট’। খেলোয়াড়েরাও কী করে বাদ দিতে পারেন এমন মুহূর্ত! ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার তাঁর সন্তানসম্ভবা প্রেমিকাকে নিয়ে নতুন বছর উদ্যাপন করেছেন।
সামাজিক মাধ্যমে চোখ পড়তেই আজ দেখা গেছে খেলোয়াড়দের নতুন বছর উদ্যাপনের ছবি। বেশির ভাগই পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তুলে ইনস্টাগ্রাম, ফেসবুকে পোস্ট করেছেন। নেইমার সংযুক্ত আরব আমিরাতে প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন করেছেন। বিয়ানকার্দির পরিবারের সঙ্গে সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়েছেন। আরব সাগরের পাশে উঁচু দালানকোঠার ওপর রঙিন আলো পরিবেশটাকে করেছে আরও নজরকাড়া।
আমিরাতের কোথায় নেইমার ও তাঁর প্রেমিকা বিয়ানকার্দি নতুন বছর উদ্যাপন করেছেন, সেটা নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের যুগলবন্দী (নেইমার-বিয়ানকার্দি) সেলফি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে জায়গার নাম দেওয়া দুবাই। আবার কোনো কোনো ওয়েবসাইটে লেখা আবুধাবিতে থার্টি ফার্স্ট নাইট নেইমার উদ্যাপন করেছেন বিয়ানকার্দির সঙ্গে।
নতুন বছর উদ্যাপন করতে গিয়ে মার্কো ভেরাত্তির সঙ্গেও দেখা হয়েছে নেইমারের। ভেরাত্তি, নেইমার প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) একসময় সতীর্থ ছিলেন। কাতারের আল আরাবি এসসি ক্লাবে ভেরাত্তি এখন খেলছেন। নেইমার আছেন আল হিলালে। যদিও চোটের কারণে সৌদি ক্লাবটির হয়ে সেভাবে খেলতেই পারেননি ব্রাজিলের ফরোয়ার্ড।

২০২৫ শুরুর এক সপ্তাহ আগে একসঙ্গে বড়দিন উদ্যাপন করেছিলেন নেইমার ও বিয়ানকার্দি। তখনই এই যুগল যৌথভাবে এক বিবৃতিতে তাঁদের অনাগত দ্বিতীয় সন্তান নিয়ে পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে। ২০২৩ সালে ম্যাভি নামে কন্যা সন্তান বিয়ানকার্দি জন্ম দেওয়ার পর তাঁরা (নেইমার-বিয়ানকার্দি) ছবি পোস্ট করেছিলেন সামাজিক মাধ্যমে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে