গুরুতর অবস্থায় বুয়েনস এইরেসের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে আর্জেন্টিনাকে প্রথম বিশ্বকাপ জেতানো কোচ সিজার লুইস মেনোত্তিকে। খবরটি নিশ্চিত করেছে স্প্যানিশ ক্রীড়া মাধ্যম মার্কা।
১৯৭৮ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সেই বিশ্বজয়ী দল খেলেছে মেনোত্তির অধীনে। ৮৪ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচকে বিবেচনা করা হয় ফুটবল দার্শনিক হিসেবে। ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিও ভাবা হয় তাঁকে।
মেনোত্তির শারীরিক অবস্থার প্রসঙ্গে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তাঁর অবস্থা খুব নাজুক। তবে তাঁর পরিবার এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।
ইএসপিএনের কিংবদন্তি সাংবাদিক হোসে র্যামন ফার্নান্দেজ অবশ্য খারাপ সংবাদই দিয়েছেন। তাঁর টুইট, ‘আমার কাছে কিছু খারাপ সংবাদ আছে। আমি জেনেছি, কিংবদন্তি সিজার লুইস মেনোত্তির খুব সংকটাপন্ন অবস্থায় বুয়েনস এইরেসের হাসপাতালে ভর্তি।’
মেনোত্তির জন্ম আর্জেন্টিনার রোজারিওতে। ১৯৬৩—৬৮ পর্যন্ত আকাশী-নীল জার্সিতে খেলেছেন স্ট্রাইকার হিসেবে। কোচ হিসেবে আর্জেন্টিনা দলে তাঁর প্রথম মেয়াদ ছিল ১৯৭৪—৮৩। বার্সেলোনা ও বোকা জুনিয়র্সেরও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। ২০১৯—২৩ পর্যন্ত ছিলেন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের ডিরেক্টর।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১৩ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৪২ মিনিট আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
২ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
২ ঘণ্টা আগে