
কখনো খুদে জাদুকর কখনোবা এলিয়েন। প্রায় দুই দশক ফুটবলপ্রেমীদের বুঁদ করে রেখেছিলেন ডান আর বাম পায়ের জাদুতে। ক্যারিয়ারের শেষলগ্নেও এখনো তারা থেকে মহাতারকা হয়ে ঔজ্জ্বল্য ছড়াচ্ছেন লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু বয়স তো কখনো আপস করে না। নক্ষত্রেরও একদিন পতন হয়।
মেসি-রোনালদো ইউরোপ ফুটবলের প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন কয়েক বছর হলো। তার সঙ্গে যেন গতিপথ বদলে নিল ব্যালন ডি’অরও। ভিনগ্রহের দুই এলিয়েন থেকে নতুন পৃথিবীতে পা রাখছে ফ্রান্স ফুটবলের দেওয়া খেলোয়াড়দের শ্রেষ্ঠত্বের এই পুরস্কার।
২০০৩ সালের পর এই প্রথমবার ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাননি সর্বকালের সেরাদের তালিকায় জায়গা করে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ২০০৮ সাল থেকে ২০২৩, এর মধ্যে ১৫ বার ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হয়েছে। ২০১৫ সালে ক্রোয়েট তারকা লুকা মদ্রিচ ও ২০২২ সালে ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা ছাড়া, বাকি ১৩ বারই ব্যালন ডি’অর জেতেন মেসি-রোনালদো।
সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি’অর জিতে বিরল ইতিহাস গড়েছেন মেসি। তালিকায় তারপরেই থাকা রোনালদোর অর্জন পাঁচটি ব্যালন ডি’অর। গত দুটা দশক যেন ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা। কিন্তু ২১ বছরে প্রথমবার ঘটল এমন ঘটনা—সংক্ষিপ্ত তালিকায় এবার তাঁরা আর নেই।
ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, আর্লিং হালান্ড, রদ্রি, লামিনে ইয়ামাল, নিকো উইলিয়ামস, কিলিয়ান এমবাপ্পেরা আছেন এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়। আগামীকাল হয়তো ফ্রান্সের থিয়েটার ডু চ্যাটেলেট থেকে এই তালিকার কারও নাম ঘোষণা আসবে ব্যালন ডি’অর জয়ী হিসেবে। সঙ্গে মেসি-রোনালদোর ভিনগ্রহ থেকে নতুন পৃথিবীতেও যেন পা রাখবে ব্যালন ডি’অর। অর্থাৎ পরবর্তী প্রজন্মের ব্যালন ডি’অর জয়ের শুরু হবে।
পেশাদার ফুটবলে মেসির ৮৪৯ গোল ও অ্যাসিস্ট করেছেন ৩৭৮টি। ১২২৭ গোলের সঙ্গে জড়িয়ে আছেন আর্জেন্টিনার খুদে জাদুকর মেসি। বিপরীতে রোনালদো ৯০৭ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ২৫৫টি। ১১৬২ গোলে অবদান রয়েছে পর্তুগিজ সুপারস্টারের। দুজনে মিলে ২৩৮৯ গোলের সঙ্গে নিজেদের নাম জড়িয়েছেন। ফুটবলে এমন দ্বৈরথ অতীতেও ছিল না, সামনেও হবে কি না সে ব্যাপারেও ব্যাপক আলোচনা। তবে নিজেদের গ্রহে তাঁরা এলিয়েনই!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
১ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
২ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৩ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৩ ঘণ্টা আগে