অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে গিয়ে হঠাৎই চোটে পড়েন রাফায়েল নাদাল। চোট নিয়ে ম্যাকেঞ্জি ম্যাকডোনাল্ডের বিপক্ষে দারুণ লড়েছিলেনও। তবে দ্বিতীয় রাউন্ডের বাধা টপকাতে পারেননি নাদাল। রড লেভার অ্যারিনায় আজ বাছাইয়ের ৬৫ নম্বর খেলোয়াড়ের কাছে দুই সেট আগেই হেরে বসেন স্প্যানিশ টেনিস তারকা।
ম্যাকডোনাল্ডের বিপক্ষে আজ প্রথম সেটে ৪-৬ গেমে হেরে যান নাদাল। দ্বিতীয় সেট খেলতে গিয়ে মাঝপথে হিপ ইঞ্জুরিতে পড়েন স্প্যানিশ টেনিস তারকা। এই সেটেও ৪-৬ গেমে হারেন ২২ বারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকা। এখান থেকেই ম্যাচে ফিরতে প্রাণপণে লড়তে থাকেন নাদাল। ফোরহ্যান্ডে একের পর এক দারুণ সার্ভ করছিলেন। তবে ব্যাকহ্যান্ড সার্ভে পয়েন্ট ব্রেক করছিলেন ম্যাকডোনাল্ড। তৃতীয় সেট ৭-৫ গেমে জিতে পরের রাউন্ড নিশ্চিত করেন বাছাইয়ের ৬৫ নম্বর খেলোয়াড়।
বড় ব্যবধানে জিতলেও নাদালের লড়াকু মানসিকতার প্রশংসা করেছেন ম্যাকডোনাল্ড। যুক্তরাষ্ট্রের এই টেনিস খেলোয়াড় ম্যাচ শেষে বলেন, ‘তিনি (নাদাল) আসলেই চ্যাম্পিয়ন। কখনোই ম্যাচ জয়ের আশা ছেড়ে দেননি। আমি নিজের ওপর ফোকাস রেখেছিলাম এবং পেরেছি।’
জয় দিয়ে এবারের অস্ট্রেলিয়ান ওপেন শুরু করেছিলেন নাদাল। যদিও জ্যাক ড্রেপারের বিপক্ষে প্রথম রাউন্ডে জিততে একটু কষ্টই হয়েছিল। আর আজ বিদায় ঘণ্টা বেজে যায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্প্যানিশ তারকার। ক্যারিয়ারের ২২ গ্র্যান্ডস্লামের মধ্যে দুবার অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন নাদাল। সবচেয়ে বেশি জিতেছেন ফ্রেঞ্চ ওপেন। ১৪ বার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন তিনি। এ ছাড়া দুবার জিতেছেন উইম্বলডন এবং চারবার জিতেছেন ইউএস ওপেন। ২০২২ সালে ফ্রেঞ্চ ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন স্প্যানিশ এই টেনিস তারকা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। অতীতে বহুবার ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া নিয়ে সমালোচনা হয়েছে। সবশেষ পারিশ্রমিক না পাওয়া ইস্যুতে মুখ খুললেন ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা নাসির হোসেন।
৩ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটনের সাক্ষী হয়েছে অস্ট্রেলিয়া। আগেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। নিয়ম রক্ষা করতে আজ ওমানের বিপক্ষে মাঠে নেমেছিল মিচেল মার্শের দল। আনুষ্ঠানিকতার ম্যাচটিতে সান্ত্বনার জয় তুলে নিয়েছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।
৩ ঘণ্টা আগে
চোটের সঙ্গে দীর্ঘ লড়াই করে ক্লান্ত ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপে খেলার প্রবল ইচ্ছা থাকলেও, নিজের ভবিষ্যৎ নিয়ে একপ্রকার অনিশ্চয়তা প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী সাবেক এই বার্সেলোনা ও পিএসজি তারকা।
৫ ঘণ্টা আগে
৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল– বিষয়টি আগেই চূড়ান্ত ছিল। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন কিছু জানায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে আজ ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
৫ ঘণ্টা আগে