
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন নিয়ম কার্যকর হয়েছে গতকাল শনিবার থেকে, যার আওতায় সব নতুন স্মার্টফোন, ট্যাবলেট এবং ক্যামেরায় একই ধরনের চার্জার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই পরিবর্তন খরচ এবং ইলেকট্রনিক বর্জ্য কমাতে সহায়ক হবে বলে জানিয়েছে ব্রাসেলস।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে ২৭টি সদস্য রাষ্ট্রের এই জোটে বিক্রি হওয়া সব ডিভাইসে ইউএসবি–সি পোর্ট থাকা বাধ্যতামূলক। ইইউ এটিকে ইলেকট্রনিক ডিভাইস চার্জ করার জন্য সাধারণ মান হিসেবে নির্ধারণ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে ইইউ পার্লামেন্ট জানিয়েছে, আজ (শনিবার) থেকে ইইউতে বিক্রি হওয়া সব নতুন মোবাইল ফোন, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা, হেডফোন, স্পিকার, কিবোর্ড এবং অন্যান্য অনেক ইলেকট্রনিক ডিভাইস ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট দিয়ে সজ্জিত হতে হবে।
ইউরোপীয় ইউনিয়ন বলেছে, এই একক চার্জারের নিয়ম ইউরোপীয়দের জীবনকে সহজ করবে এবং ভোক্তাদের খরচ কমাবে।
এ ছাড়া, নতুন ডিভাইসের সঙ্গে নতুন চার্জার না কিনে ভোক্তারা পুরোনো চার্জার ব্যবহার করতে পারবেন। ফলে অব্যবহৃত চার্জারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাবে বলে আশা করছে ইইউ।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৩ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে