সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের পর এবার লিংকডইনের ৫০ কোটি ব্যবহারকারীর তথ্য ফাঁস হলো। হ্যাকারদের মধ্যে জনপ্রিয় একটি ওয়েবসাইটে প্রায় ৫০ কোটি লিংকডইন ব্যবহারকারীর প্রোফাইলের তথ্য বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়। বিষয়টি লংকডইন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, এ সম্পর্কিত প্রথম তথ্য প্রকাশ করে সাইবার নিরাপত্তা সম্পর্কিত খবর ও গবেষণা প্রতিষ্ঠান সাইবারনিউজ। গত মঙ্গলবার তারা জানায়, একটি ওয়েবসাইটে বিপুলসংখ্যক লিংকডইন ব্যবহারকারীর প্রোফাইলের তথ্য নিলামে তোলা হয়েছে। এসব তথ্যের মধ্যে রয়েছে ব্যবহারকারীর আইডি, নাম, ই–মেইল, ফোন নম্বর, লৈঙ্গিক পরিচয়, পেশা সম্পর্কিত তথ্যসহ গুরুত্বপূর্ণ নানা তথ্য।
লিংকডইন কর্তৃপক্ষ বলছে, বিভিন্ন ওয়েবসাইট ও কোম্পানির তথ্য এক করে এই তথ্যভাণ্ডারে তোলা হয়েছে বিক্রির জন্য।
এ সম্পর্কিত এক বিবৃতিতে মাইক্রোসফটের মালিকানাধীন প্রতিষ্ঠানটি জানায়, ব্যবহারকারীদের যেসব তথ্য ওই ওয়েবসাইটে নিলামের জন্য তোলা হয়েছে, তা মূলত ব্যবহারকারীদের প্রোফাইলে সবার জন্য উন্মুক্ত তথ্য। ফলে এটাকে ঠিক সেই অর্থে তথ্য ফাঁস বলা যাবে না।
লিংকডইন কর্তৃপক্ষের দেওয়া তথ্যমতে, বর্তমানে ৬৭ কোটি ৫০ লাখের বেশি মানুষ লিংকডইন ব্যবহার করেন।
ফেসবুকের ৫০ কোটির বেশি ব্যবহারকারীর তথ্য ফাঁসের কয়েক দিনের মাথায় এ ঘটনা ঘটল। এটি নিঃসন্দেহে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের জন্য বড় দুঃসংবাদ। কারণ, ফেসবুক, লিংকডইনসহ সামাজিক মাধ্যমগুলো তাদের ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়ে আসছে। কিন্তু এখন ব্যবহারকারীরা দেখছেন, এই নিরাপত্তা প্রতিশ্রুতি আদতে কিছু আর করতে পারছে না।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৭ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৭ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে