দেশের ফেসবুক কমিউনিটি গ্রুপগুলোকে বড় অঙ্কের টাকা অনুদান দেবে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৩৮ লাখ টাকা। কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামের আওতায় এর আগে বিশ্বের বিভিন্ন দেশের ফেসবুকভিত্তিক বড় বড় কমিউনিটি গ্রুপগুলোকে এমন অনুদান দেওয়া হলেও বাংলাদেশে এবারই প্রথম এমন উদ্যোগ নিয়েছে এই প্রযুক্তি প্রতিষ্ঠান। এছাড়া কমিউনিটি লিডারদের বিনা মূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে। তারা তাদের কাজের ক্ষেত্রে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা ও যোগাযোগেরও সুযোগ পাবেন।
আজ বুধবার মেটার সোশ্যাল ইমপ্যাক্ট অ্যান্ড কমিউনিটিজের প্রধান সিদ্ধার্থ স্বরূপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে সিদ্ধার্থ বলেছেন, ‘দেখে ভালো লাগে যে, বাংলাদেশের মানুষ ফেসবুকে কমিউনিটি গড়ে তোলার মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব রাখছেন। আমরা এসব উদ্ভাবনী বাংলাদেশি গ্রুপগুলোকে আমাদের কমিউনিটি এক্সেলেরেটর প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি, আমাদের এই প্রোগ্রাম তাঁদের কমিউনিটিকে আরও ভালোভাবে গড়ে তুলতে সাহায্য করবে এবং তাঁদের লক্ষ্য পূরণে সহায়ক হবে।’
বাংলাদেশসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের আরও ৫টি দেশ সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া ও ফিলিপাইনের কমিউনিটি লিডাররা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এ জন্য থাকতে হবে একটি ফেসবুক গ্রুপ, যা এক বছরের বেশি সময় ধরে চালু আছে এবং সদস্যসংখ্যা হতে হবে ৫,০০০ এর বেশি।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৪ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে