
বিশ্বের শীর্ষ ১০ স্মার্টফোন ব্র্যান্ডের একটি হিসেবে স্বীকৃতি পেয়েছে উদ্ভাবনী স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। ২০২৪-২৫ সালের জন্য মর্যাদাপূর্ণ সিইএস গ্লোবাল টপ ব্র্যান্ডস অ্যাওয়ার্ড ও প্রোডাক্ট ইনোভেশন অ্যাওয়ার্ডস জিতেছে ব্র্যান্ডটি। এর মাধ্যমে টানা তৃতীয়বার এ সম্মানে ভূষিত হলো টেকনো।
এ ছাড়া, ফ্যান্টম ভি ফোল্ড ২ ৫জি এবং পকেট গো এআর হ্যান্ডহেল্ড গেমিং ডিভাইসের জন্য দুটি গ্রাউন্ডব্রেকিং ইনোভেশন পুরস্কার পেয়েছে টেকনো। এর মাধ্যমে এক ইভেন্টে তিনটি পুরস্কার জিতে দৃষ্টান্ত স্থাপন করেছে জনপ্রিয় এই ব্র্যান্ড।
কাস্টমার অভিজ্ঞতায় পরিবর্তন আনা বিশ্বব্যাপী কনজিউমার ইলেকট্রনিকস ব্র্যান্ডগুলোর উদ্ভাবনী প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে প্রতিবছর সিইএস অ্যাওয়ার্ডসের আয়োজন করা হয়। এ পুরস্কার বিশ্ববাজারে কনজিউমার ইলেকট্রনিকস শিল্পের ‘অস্কার’ বলা হয়, যা কেবল ব্র্যান্ড ও পণ্যকেই স্বীকৃতি দেয় না; বরং প্রযুক্তিশিল্পে নতুন মান নির্ধারণ করে।
টেকনোর এই অর্জন ইন্টেলিজেন্টস পণ্যের ইকোসিস্টেম তৈরিতে ব্র্যান্ডটির সাফল্যের প্রমাণ। এই ইনোভেশনগুলো বিশ্বের প্রধান বাজারগুলোয় এআই এবং উদীয়মান প্রযুক্তির গ্রহণযোগ্যতা দ্রুততর করতে সাহায্য করছে, যাতে ভোক্তারা ডিজিটাল বিপ্লব থেকে উপকৃত হতে পারেন।
এবার মর্যাদাপূর্ণ ‘এআই-পাওয়ার্ড ফোল্ডেবল ফোন ইনোভেশন অ্যাওয়ার্ড’ জিতেছে টেকনোর ফ্যান্টম ভি ফোল্ড ২ ৫জি। স্লিক ডিজাইন এবং শক্তিশালী এআই ক্ষমতাসম্পন্ন মডেলটি অসাধারণ এক ইনোভেশন। এর আলট্রা-থিন ডিজাইন, ৭ দশমিক ৮৫ ইঞ্চির ২কে অ্যামোলেড ডিসপ্লে এবং ৬ দশমিক ৪২ ইঞ্চির কার্ভাড অ্যামোলেড আউটার স্ক্রিন গ্রাহকদের অসাধারণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স দেবে। এ ছাড়া এই ফোনে রয়েছে টেকনোর নিজস্ব এলা এআই অ্যাসিস্ট্যান্ট, যার মাধ্যমে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন রিয়েল-টাইম ট্রান্সলেশন, ইন্টেলিজেন্ট রাইটিংসহ অনেক প্রোডাকটিভিটি টুলস।
এ ছাড়া, টেকনোর পকেট গো পোর্টেবল গেমিংয়ে যুক্ত করেছে নতুন মাত্রা। ডিভাইসটি ‘আলট্রা-পোর্টেবল এআর পিসি গেমিং ইনোভেশন ডিজাইন অ্যাওয়ার্ড’ জিতেছে, যা অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং হ্যান্ডহেল্ড গেমিংয়ের সমন্বয়ে একীভূত। এই ডিভাইসটির মাধ্যমে গেমিং ইনোভেশন ও এআর প্রযুক্তিকে একত্র করে টেকনো একটি বহুমুখী ও সহজে বহনযোগ্য ডিভাইসের অভিজ্ঞতা দিচ্ছে। ফলে ডিভাইস দুটি যে ডিজিটাল বিপ্লবে টেকনোর ধারাবাহিকতা ও প্রতিশ্রুতির প্রতিচ্ছবি, তা আর বলার অপেক্ষা রাখে না।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে