চারদিক সরগরম কৃত্রিম বুদ্ধিমত্তার সৃজনশৈলীতে। এটি ব্যবহার করে নানান তথ্যের সন্ধান থেকে শুরু করে লিখিয়ে নেওয়া যাচ্ছে গল্প-কবিতার মতো বিষয়ও। শুধু কী তাই, আঁকিয়ে নেওয়া যাচ্ছে ছবিও। এসব আঁকা ছবি নিয়ে প্রায়ই ধন্দে পড়তে হয়। গুগল বার্ডকে তাই প্রশ্ন রাখি, মানুষের আঁকা ও এআইয়ের আঁকা ছবি চিনব কী করে? গুগল বার্ড এই প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি এটিও জানায় যে ‘মনে রাখবে, এই পদ্ধতিগুলো সব সময় সঠিক নয়।’ কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি কিছু ছবি এতই উন্নত যে সেগুলোকে মানুষের তৈরি ছবি থেকে আলাদা করা কঠিন হয়ে পড়ে।
কৃত্রিম বুদ্ধিমত্তার আঁকা ছবি চেনার উপায় সম্পর্কে গুগল বার্ড কিছু টিপস দিয়েছে। সেগুলো পরীক্ষা করে ধরা যাবে কে এঁকেছে ছবি—মেশিন নাকি মানুষ।
ছবির আলো ও ছায়া পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ছবিগুলোতে প্রায়ই অস্বাভাবিক আলো ও ছায়া দেখা যায়। যেমন ছবিতে একই বস্তুতে বিভিন্ন আলোর উৎস থাকতে পারে অথবা ছায়াগুলো অস্বাভাবিকভাবে তীব্র বা নিস্তেজ হতে পারে। কাল্পনিক দৃশ্যে অতিরঞ্জিত বিষয়বস্তু একটু খেয়াল করলেই বোঝা যাবে।
ছবির বিবরণ পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করা ছবিগুলোতে প্রায়ই কম বিবরণ থাকে। ছবির বিষয়বস্তুর রেখাগুলো অস্বাভাবিক রকমের মসৃণ হতে পারে অথবা ছবিতে থাকা ছোট ছোট অনেক কাজ আছে, যেগুলো অস্পষ্ট থাকতে পারে।
ছবির সামগ্রী পরীক্ষা করা
কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ছবিগুলোতে প্রায়ই অস্বাভাবিক বা অবাস্তব কাজের ছাপ থাকে বা ছবিতে এমন কিছু থাকতে পারে, যেসব আঁকা প্রায় অসম্ভব অথবা ছবির বিষয়বস্তু এমনভাবে সাজানো থাকতে পারে, যা আমাদের দেখা জাগতিক বিষয়বস্তুর মতো নয়।
ছবির উৎস পরীক্ষা করা
কোনো ছবি দেখে যদি মনে প্রশ্ন তৈরি হয় ছবিটি কার আঁকা কিংবা সন্দেহ হয় ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তার আঁকা, তখন এর উৎস পরীক্ষা করে দেখা যেতে পারে। গুগল ইমেজেস বা টিন আই ডটকমের মতো বেশ কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলোর সাহায্যে পরীক্ষা করে নেওয়া যেতে পারে, ছবিটি মানুষের নাকি মেশিনের আঁকা।
তথ্যসূত্র: গুগল বার্ড

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৯ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৯ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে