বিজ্ঞানীরা একটি স্মার্ট ব্যান্ডেজ তৈরি করেছেন। এটি সাধারণ চিকিৎসার চেয়ে ২৫ গুন দ্রুত ক্ষত সাড়াতে সক্ষম। স্মার্ট ব্যান্ডেজটি বৈদ্যুতিক উদ্দীপনা ব্যবহার করে ক্ষতস্থানে টিস্যু তৈরি ত্বরান্বিত করে।
বিজ্ঞান সাময়িকী নেচারে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, স্মার্ট ব্যান্ডেজটিতে তারহীন বিদ্যুৎ সরবরাহ এবং সংবেদ গ্রহণের ব্যবস্থা রয়েছে। স্বচ্ছ পলিমারের ওপর বসানো সার্কিটটিতে রয়েছে বৈদ্যুতিক উদ্দীপক এবং এবং তাপ ও চাপ পরিমাপের সেন্সর। এসব সেন্সর থেকে পাঠানো তথ্যে ক্ষত সেরে ওঠার অগ্রগতি পর্যবেক্ষণ করা যায়।
গবেষকেরা বলছেন, উচ্চ প্রযুক্তির এই ডিভাইস ক্ষত দ্রুত সারতে সাহায্য করে। এটি বৈদ্যুতিক উদ্দীপনা ব্যবহার করে ক্ষতিগ্রস্ত টিস্যুতে রক্তের প্রবাহ বাড়ায়। এ ছাড়া ক্ষতস্থানের দাগও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে। এ ছাড়া কোনো সংক্রমণ শনাক্ত হলে সেন্সরগুলো টিস্যুকে সুস্থ করার গতি বাড়াতে এবং সংক্রমণ কমাতে ক্ষতস্থানে বৈদ্যুতিক প্রবাহ বাড়িয়ে দেয়। গবেষকেরা স্মার্টফোনের মাধ্যমে রিয়েল টাইম সেন্সরের ডেটা পেতে সক্ষম হয়েছেন।
যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকেরা এই উন্নত প্রযুক্তির ওয়্যারলেস ব্যান্ডেজটি বানিয়েছেন। গত ২৪ নভেম্বর বিখ্যাত বৈজ্ঞানিক জার্নাল নেচার বায়োটেকনোলজিতে এই প্রযুক্তির ওপর একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে। গবেষণাপত্রের সারাংশে জানা যায়, ক্ষত পরিচর্যা ব্যবস্থাটি ক্রমাগত ত্বকের প্রতিবন্ধকতা এবং তাপমাত্রা নিরীক্ষণ করতে পারে।
গবেষণার প্রথম সহ-লেখক স্ট্যানফোর্ড স্কুল অব ইঞ্জিনিয়ারিং-এর পোস্ট-ডক্টরাল স্কলার ইউয়ানওয়েন জিয়াং বলেন, ‘ক্ষতটিকে সুরক্ষা দিয়ে সারানোর প্রক্রিয়া চালায় এই স্মার্ট ব্যান্ডেজ। এটি কোনো অপ্রত্যক্ষ টুল নয়, এটি একটি সক্রিয় নিরাময়কারী যন্ত্র যা দীর্ঘস্থায়ী ক্ষতের চিকিৎসায় যত্নের ধরনে পরিবর্তন আনতে পারে।’
বিজ্ঞানীরা জানতে চেয়েছিলেন কেন এবং ঠিক কীভাবে বৈদ্যুতিক উদ্দীপনা ক্ষত নিরাময় করে। তাঁরা জানতে পেরেছেন, বৈদ্যুতিক উদ্দীপনা ‘সেলেনপ’ এবং ‘এপোই’–এর মতো প্রো-রিজেনারেটিভ জিন সক্রিয়করণকে উৎসাহিত করে। সেলেনপ একটি প্রদাহ–বিরোধী জিন যা সংক্রমণ প্রতিরোধ এবং ক্ষত মেরামতে সাহায্য করে।
এ ছাড়া, বৈদ্যুতিক উদ্দীপনা দেহে শ্বেত রক্তকণিকার পরিমাণ বাড়ায়। বিশেষ করে মনোসাইট এবং ম্যাক্রোফেজ প্রকারের শ্বেত রক্তকণিকা যা ক্ষত সারানোর কিছু নির্দিষ্ট পর্যায়ে ভূমিকা রাখতে পারে—এদের সংখ্যা বৃদ্ধি ত্বরান্বিত করে।

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৩ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে