সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এক্স’–এ (সাবেক টুইটার) যুক্ত হতে পারে ভিডিও কনফারেন্স টুল। এক্সের কর্মী ক্রিস পার্ক বিষয়টি নিশ্চিত করে। সম্প্রতি টুলটি ব্যবহার করে প্রথমবারের মতো কোম্পানির অভ্যন্তরে একটি পরীক্ষামূলক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা–নিরীক্ষা শেষে টুলটি নিয়ে এক্স ও ডেভেলপারস টিমের সদস্যরা বেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানান।
এক্স অ্যাকাউন্টে পোস্ট করে পার্ক জানান, ফিচারটি গুগল হ্যাংআউটস, জুম ও মাইক্রোসফট টিমের মতো অ্যাপগুলো ভালো বিকল্প হতে পারে। টুলটির বিভিন্ন ফিচার সম্পর্কে ইঙ্গিত দেন তিনি। যেমন–ভিডিও কলের সময় বক্তাকে অ্যাকাউন্ট পিন করা এবং কেউ ভিডিও কলে যুক্ত হলে বা চলে গেলে ব্যবহারকারীদের নোটিফিকেশন দেখানো।
ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠানটি টুলটির উন্নয়নে নিজেদের কাজ অব্যাহত রাখবে বলেও জানা গেছে।
ক্রিস পার্কের পোস্টে ইলন মাস্কের ‘ফায়ার ইমোজি’ রিঅ্যাকশন দেওয়ার মাধ্যমে ফিচারটিকে সম্মতি দেন। তবে ফিচারটি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি মাস্ক।
টুলটির মাধ্যমে সরাসরি ভিডিও কল দেওয়া যাবে এবং আইওএস অ্যাপ থেকে অন্য কোনো সময়ের জন্য ভিডিও কল শিডিউলও করা যাবে।
এটি অন্যান্য ভিডিও কনফারেন্স টুলের মতো কাজ করবে। প্রযুক্তি বিশেষজ্ঞ নিমা ওজি বলেন, প্রতিটি ভিডিও কলের জন্য হোস্ট একটি অনন্য কোড তৈরি করতে পারবে। এই কোড ব্যবহার করে অংশগ্রহণকারীরা ভিডিও কলে যুক্ত হতে পারবেন।
গুগল মিট ও জুমের মতো এক্সের ভিডিও কনফারেন্স টুলের মাধ্যমে এক মিটিং থেকে আরেক মিটিংয়ে প্রবেশ করার সুবিধা মিলতে পারে।
সম্প্রতি অ্যান্ড্রয়েড ডিভাইসে পাসওয়ার্ডের বদলে পাসকি ব্যবহারের সুবিধা চালু করেছে এক্স। তবে গত এপ্রিলে সুবিধাটি বিশ্বের সব আইফোন ব্যবহারকারীদের জন্য দেওয়া হয়েছিল। এই ফিচারের ফলে অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে রাখতে হবে। এমনকি পাসওয়ার্ড ম্যানেজারও ব্যবহার করতে হবে না। কারণ পাসকি চেহারা বা ফেস আইডি এবং আঙুলের ছাপের ওপর নির্ভরশীল। কোনো অ্যাকাউন্টে লগ ইন করার জন্য পাসওয়ার্ডের চেয়ে বেশি সুরক্ষা দেয়া পাসকি।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া

কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামী সাত বছরে ১১০ বিলিয়ন বা ১১ হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিনিয়োগের ঘোষণা দিয়েছে ভারতের রিলায়েন্স গ্রুপ। আজ বৃহস্পতিবার রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
১৬ ঘণ্টা আগে
সম্প্রতি ‘টক্সফ্রি লাইফ ফর অল’ প্রকল্পের অধীনে পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, পরীক্ষায় ব্যবহৃত প্রতিটি হেডফোনেই মানবস্বাস্থ্যের জন্য বিপজ্জনক রাসায়নিকের উপস্থিতি রয়েছে। গবেষকেরা সতর্ক করেছেন, হেডফোনে থাকা এসব রাসায়নিক ক্যানসার সৃষ্টি করতে পারে এবং পুরুষদের হরমোনের স্বাভাবিক গতিপ্রকৃতি বদলে দিতে...
১৬ ঘণ্টা আগে
আসছে এপ্রিল মাস থেকে ব্রাউজারে ব্যবহার করতে পারবেন না মেসেঞ্জার। থাকবে না টপের অ্যাপ্লিকেশনটিও। ব্যবহারকারীদের উদ্দেশে দেওয়া এক নোটিসে এ তথ্য জানিয়েছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্মস।
২ দিন আগে
মঙ্গলবার গভীর রাতে বিশ্বব্যাপী ব্যাপক বিভ্রাটের কবলে পড়েছিল জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব। কয়েক ঘণ্টা ধরে চলা এই সমস্যার কারণে কয়েক লাখ ব্যবহারকারী সাইটটিতে প্রবেশ করতে বা ভিডিও দেখতে গিয়ে চরম বিড়ম্বনায় পড়েন। তবে ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্যাটি এখন সম্পূর্ণ সমাধান করা হয়েছে এবং সব
২ দিন আগে