
এর আগে আমেরিকা, দক্ষিণ কোরিয়া ও ইউক্রেনের কর্তৃপক্ষ দাবি করেছিল, রাশিয়ায় উত্তর কোরিয়ার প্রায় ১২ হাজার সৈন্য রয়েছেন। তাঁরা মূলত রাশিয়ার কুরস্ক থেকে ইউক্রেনের বাহিনীকে বিতাড়িত করতে রুশ বাহিনীকে সহায়তা করছেন।

জেফ বেজোস প্রতিষ্ঠিত মহাকাশযাত্রী পরিবহন প্রতিষ্ঠান ব্লু অরিজিন। শিশুদের মহাকাশ সম্পর্কে জানাতে এবং আগ্রহ তৈরি করতে ২০১৯ সালে তিনি তৈরি করেন অলাভজনক সংস্থা ‘ক্লাব ফর দ্য ফিউচার’। এটি হাইস্কুল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য প্রতিষ্ঠা করা হয়।

আলবার্ট আইনস্টাইনকে (১৮৭৯-১৯৫৫) অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে অভিহিত করেন। তবে শুধু বিজ্ঞানের জন্যই তিনি নিবেদিত ছিলেন না, জীবনের প্রতি ভালোবাসা ও নারীর প্রতি আকর্ষণও ছিল তাঁর মধ্যে।

দুই বছর আগে মারা যাওয়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক দুই পরিচালককে তলব করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ওই দুই পরিচালক হলেন—রকিবুর রহমান ও হাবিবুল্লাহ বাহার। গত বুধবার কারণ দর্শানোর একটি চিঠি ডিএসইতে পাঠানো হয়েছে।