
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী বিজয়ী হন। আজ শুক্রবার সকালে সদর উপজেলার ভিটস্বর গ্রামে পরাজিত ধানের শীষ প্রতীকের সমর্থক ও বিজয়ী দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খান তাঁর প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী জামায়াত ও স্বতন্ত্র প্রার্থী থেকে কম ভোট পেয়ে হেরেছেন। গণঅধিকার পরিষদ থেকে আসা রাশেদ খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট পেয়েছেন ৫৬ হাজার ২২৪টি। এই আসনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের আবু তালিব।

কোন সহিংস ঘটনা ছাড়াই উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহ-৩ আসনে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন। নির্বাচনে ১ লাখ ৭৪ হাজার ১২৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা মতিয়ার রহমান।

ঝিনাইদহের কালীগঞ্জে ছলিমুন্নেছা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্রে দাঁড়িপাল্লা ও ধানের শীষের প্রার্থীর এজেন্টের স্বাক্ষরিত ২৩টি ফাঁকা রেজাল্ট শিট জব্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এগুলো জব্দ করে ছিঁড়ে ফেলা হয়।