
অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রাজধানী ঢাকায় আগের দিন মঙ্গলবারের থেকে আজ বুধবার সকালে কিছুটা ঠান্ডা পড়েছিল। গতকাল সকালে এই মহানগরীর তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস, আজ সেটি কমে হয়েছে ১৭ দশমিক ৯।

গতকাল সোমবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১১ দশমিক ৫।

রাজধানী ঢাকায় গরম বেড়েই চলেছে। গত দুই দিনের ঢাকার তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। গত রোববার এই মহানগরীর সকালের তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার বেড়ে সেটি হয় ১৭ দশমিক ৮। আর আজ মঙ্গলবার সকালে যা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।