
বাগেরহাটের শরণখোলায় দ্বিতীয় বিয়ের চার দিন পর খুন হয়েছেন মোহাম্মাদ আলী খাঁন নামে (৭৫) বছরের এক বৃদ্ধ। গতকাল শুক্রবার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম খোন্তাকাটা গ্রামের নিজ বাড়ির সামনে নৃশংসভাবে খুন হন তিনি। নিহত মোহাম্মদ আলী খাঁন ওই গ্রামের মৃত হাসেম আলী খাঁনের ছেলে।

ঢাকার আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী খোন্দকার তানভীর ইসলাম জয় পলাতক অবস্থায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে মারা গেছেন বলে সে দেশের একাধিক সূত্র জানিয়েছে।

ফেনীতে কলেজছাত্রীকে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আলমাস উদ্দিন নয়নকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে জেলার সদর উপজেলার ফতেহপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মেহেরপুরের গাংনীতে মানবপাচার মামলার পলাতক আসামি মো. আমিরুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহারবাটি চার চারা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।