
বইমেলার ঠিক পাশে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন। একেকটি ট্রেন থামে, আর হুড়মুড় করে স্টেশনে নামে মানুষ। বড় অংশের গন্তব্য বইমেলা। আরেক অংশের গতিমুখ ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। রাজধানীতে সরস্বতীপূজার অন্যতম আয়োজনটা হয় এখানে। গতকাল সোমবার ছিল সরস্বতীপূজা।

পূজা দেখে বাড়ি ফেরার পথে ফেনীর দাগনভূঞায় মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার রাতে উপজেলার বেকের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা নোয়াখালী থেকে পূজা দেখার জন্য ফেনীতে আসেন।

সোমবার বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় ইংরেজি বিভাগের সরস্বতী পূজার সময় এই ব্যতিক্রমী চিত্র দেখা যায়। এই বিভাগ ছাড়া ৩৬টি বিভাগেই পূজা পরিচালনায় ছিলেন পুরুষ পুরোহিত।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বিদ্যার দেবী সরস্বতীর আরাধনার পুরোদস্তুর আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে। হল প্রশাসন এবং বিভিন্ন বিভাগ ইনস্টিটিউটের মোট ৭৪টি মণ্ডপে এবার পূজা পালন হচ্ছে...