
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) পদে নিয়োগ পেয়েছেন ড. মো. আবু সুফিয়ান। গতকাল মঙ্গলবার এ নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় ডিম আমদানির যে সুযোগ দিয়েছে তার পক্ষে নয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। বরং তারা এতে উদ্বেগ প্রকাশ করেছে। কারণ এতে খামারিরা ক্ষতিগ্রস্ত হবে, যা দেশের ডিম উৎপাদনে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলবে। পাশাপাশি উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে সার্টিফিকেট না নিয়ে ডিম আমদানি করলে বিভিন্ন রো

প্রাণিসম্পদ অধিদপ্তরের এলডিডিপি প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তাদের (এলইও) আউটসোর্সিং মুক্ত করে প্রকল্পের অধীনে নেওয়ার দাবি জানিয়েছেন কর্মকর্তারা। আজ মঙ্গলবার এ দাবিতে তাঁরা রাজধানীর প্রাণিসম্পদ দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী এলইও পরিষদ।

দুধের ঘাটতি মেটাতে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় সম্ভাবনাকে কাজে লাগাতে হবে উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, ‘দুধ উৎপাদনের ঘাটতি মেটাতে গিয়ে যেভাবে আমদানি নির্ভরতা বাড়ছে, এটাকে আমরা বদলাতে চাই।’