
দেশের সবচেয়ে বেশি রাষ্ট্রায়ত্ত পাটকল ছিল এ এলাকায়। ছিল এশিয়ার সবচেয়ে বড় নিউজপ্রিন্ট মিল (কাগজের কল)। হার্ডবোর্ড মিলও ছিল। এ কারণে স্বাভাবিকভাবেই খুলনা-৩ আসনের ভোটের মাঠ মহানগরীর খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানার আয়ত্তে থাকা এলাকায় শ্রমিকদের বেশ আধিপত্য ছিল।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে দলের নেতাদের আলোচনার জন্য ডেকে স্মারকলিপি ফেরত নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বাসদ (মার্কসবাদী)। গত ৫ এপ্রিল পল্টন মোড়ে কর্মসূচি শেষে রাষ্ট্রপতির দপ্তরে স্মারকলিপি দিয়েছিলেন দলের নেতা–কর্মীরা।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে বরিশাল নগরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শনিবার নগরের অশ্বিনী কুমার হলের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বরিশাল সিটি করপোরেশনে (বিসিসি) ব্যাটারিচালিত ইজিবাইকচালকদের নম্বরপ্লেট দেওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল শাখার সদস্যসচিব ডা. মনিষা চক্রবর্তী। আজ বুধবার বরিশাল বাসদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।