
নেশাজাতীয় দ্রব্য খাইয়ে শুকুর আলী (৬০) নামে এক ভিক্ষুকের ৬০০ টাকা ছিনিয়ে নিয়ে বিবস্ত্র করে বাস থেকে দুর্বৃত্তরা ফেলে দিয়েছেন বলে জানা গেছে। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকায় ওই ভিক্ষুককে বগুড়া থেকে ঢাকাগামী বনলতা এন্টারপ্রাইজ যাত্রীবাহী বাস থেকে ফেলে দেওয়া হয়।

আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শরিয়তপুরের ডামুড্যা উপজেলার ৬০ জন ভিক্ষুককে নতুন জুতা উপহার দিলেন এক ব্যাক্তি। ভিক্ষুকদের জুতা উপহার দেওয়া ব্যাক্তির নাম খালেদ রহমান সিকদার...

‘করোনার সময় না খেয়ে কত দিন থেকেছি হিসাব নেই; কোনো সহযোগিতাও পাইনি। ভিক্ষুক হওয়ায় আমাদের খবর রাখেনি কেউ। আজ সহায়তা পেয়ে খুব ভালো লাগছে।’ কথাগুলো বলছিলেন কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের বাসিন্দা আজু নাহার (৬৭) নামে এক বৃদ্ধা।

জীবিকার প্রয়োজনে প্রতিদিনই ভিক্ষা করে বেড়ান অসহায় কিছু মানুষ। তাঁদের ভাগ্যে ঠিকমতো জুটে না ভালো খাবার। তাঁরা করতে পারেন না একটু আনন্দও। তাই তাঁদের মনের খোরাক মেটাতে শেরপুরে গত মঙ্গলবার দিনব্যাপী অর্ধশতাধিক ভিক্ষুককে নিয়ে স্থানীয় গোল্ডেন ভ্যালী পার্কে এক ব্যতিক্রমী আয়োজন করেন একদল যুবক।