
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) বিভিন্ন কার্যকর উদ্যোগের ফলে ভ্যাট নিবন্ধনের আওতায় আরও বেশি প্রতিষ্ঠান আসছে। গত ছয় মাসে নতুন প্রতিষ্ঠানের নিবন্ধন ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যদিও আগস্ট মাসে নিবন্ধনের হার ২৫ শতাংশ নেতিবাচক ছিল।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সব ভ্যাট কমিয়ে দিলে সরকারের রাজস্ব আয় সংকুচিত হবে, যা অর্থনৈতিক ভারসাম্যে প্রভাব ফেলবে। সচিবালয়ে এক মতবিনিময় সভায় তিনি রেমিট্যান্স বাড়াতে হুন্ডির বিকল্প ব্যবস্থার ওপর জোর দেন এবং দক্ষ প্রবাসী কর্মী তৈরির প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া, বাংলাদেশকে কল্যাণভিত্তি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর প্যাকেজ ভ্যাট ব্যবস্থা চালু ও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমদানিতে এলসি মার্জিন ন্যূনতম ৫০ শতাংশ কমিয়ে আনার আহ্বান জানিয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে বলে মতপ্রকাশ করেছেন ব্যবসায়ীরা।

কোনো এটিএম বুথ ব্যবহার করে টাকা তুললে প্রতিবার লেনদেনের জন্য গ্রাহককে (এটিএম কার্ডধারী) ভ্যাটসহ সর্বোচ্চ ৩০ টাকা দিতে হবে। এত দিন ভ্যাটসহ সর্বোচ্চ ২০ টাকা করে দিতে হতো। ২০ ফেব্রুয়ারি থেকে এ হার কার্যকর হবে।