
পূর্বে ঘোষিত ২০ ফেব্রুয়ারিতেই শুরু হবে এবারের (২০২৬) অমর একুশে বইমেলা। আসন্ন এই মেলায় অংশগ্রহণ করা প্রকাশকদের স্টল ভাড়া অর্ধেকেরও বেশি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

ময়মনসিংহের ভালুকায় গত ডিসেম্বরে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারকে আর্থিক সহায়তা ও বসবাসের জন্য পাকাঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর আওতায় দীপুর পরিবারকে বাড়ি নির্মাণের জন্য ২৫ লাখ এবং তাঁরা বাবা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের ২৩ জন উপদেষ্টা ও তাঁদের স্বামী-স্ত্রীদের সম্পদ বিবরণী প্রকাশ করেছে সরকার। এক বছরের ব্যবধানে ২১ জন উপদেষ্টার সম্পদ বেড়েছে। এর বাইরে প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ করে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর নবনির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে এবং এর মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন শেষে আনন্দ ও গৌরবের সঙ্গে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকার