ভিয়েতনামের এক ব্যক্তির গলায় ব্যথা হচ্ছিল। তাঁর কণ্ঠটাও কেমন কর্কশ হয়ে গিয়েছিল। এর কারণ হিসেবে যেটা আবিষ্কৃত হলো, সেটা পিলে চমকে দেওয়ার মতো। ওই ব্যক্তির গলার সঙ্গে আটকে ছিল একটি জ্যান্ত জোঁক।
এ তথ্য জানা যায় ভিয়েতনামের সংবাদমাধ্যম ভিএন এক্সপ্রেসের এক প্রতিবেদনে।
ঘটনার শুরু এক মাস আগে। হ্যানয়ের ৫৩ বছর বয়স্ক ওই ব্যক্তি জমিতে পাতা ইঁদুর ধরার একটি ফাঁদ ঠিক করতে গিয়ে একটু ব্যথা পান। তাই এক মুঠো বুনো ঘাস নিয়ে চিবান। তারপর নরম ওই বস্তুটি ক্ষতস্থানে লাগিয়ে দেন রক্ত বন্ধের জন্য।
সম্প্রতি লোকটি তাঁর গলায় ব্যথা অনুভব করেন। তাঁর মনে হয় যে ভেতরে কিছু নড়ছে। তখন একটি আয়নার সামনে গিয়ে পরীক্ষা করে দেখলেন গলার ভেতরে কালো একটা কিছু আটকে আছে। পরে তার কণ্ঠে কেমন কর্কশ ভাব চলে আসে এবং কাশির সঙ্গে রক্ত বের হতে শুরু করে। অতএব পরীক্ষা-নিরীক্ষার জন্য ন্যাশনাল হসপিটাল অব এন্ডোক্রিনোলজিতে যান।
হাসপাতালের চিকিৎসক ও একটি বিভাগের উপপ্রধান হা মান হাং ২৮ ফেব্রুয়ারি জানান, এটি একটি বিরল ঘটনা। চিকিৎসকেরা লোকটির শ্বাসনালির কাছে একটি অস্বাভাবিক বস্তুর উপস্থিতি আবিষ্কার করেন। অ্যানেসথেসিয়া প্রয়োগের পর রোগীর শরীর থেকে ৬ সেন্টিমিটার একটি জীবন্ত জোঁক বের করেন তাঁরা।
হাং বলেন, জোঁকের আকার সাধারণত ছোট হয়। কিন্তু পর্যাপ্ত পরিমাণে রক্ত গ্রহণ করলে এরা দ্রুত বৃদ্ধি পায় এবং হুমকি হয়ে ওঠে। এ ধরনের প্রাণীর শরীরে প্রবেশ করা এড়াতে মানুষের উচিত বন-জঙ্গলে ঘাস-পাতা না খাওয়া বা পানি পান না করা।

কাঁকড়াটি খাওয়ার পরদিন থেকেই এমার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁর ঠোঁট নীল হয়ে যায় এবং তাঁর বারবার খিঁচুনি হচ্ছিল। পরবর্তীকালে অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি। স্থানীয় গ্রামপ্রধান ল্যাডি গেমাং বলেন, এমা এবং তাঁর স্বামী দুজনেই অভিজ্ঞ মাছ শিকারি...
৮ দিন আগে
প্রাত্যহিক জীবনের ছোটখাটো ভুল যে কখনো কখনো বড় কোনো বিপদের খোঁজ এনে দেয়, তারই এক চিত্র যেন দেখা গেল অ্যান্ডি জনসনের পরিবারে। সম্প্রতি পিপল ডটকমের এক প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে ছেলের পায়ে ভুল জুতা পরিয়ে দেওয়ার একটি সাধারণ ঘটনা এক বাবার ক্রমশ দৃষ্টিশক্তি হারানোকে সামনে নিয়ে এল।
১২ দিন আগে
অলিম্পিক মানেই রেকর্ড আর সাফল্যের লড়াই। কিন্তু ২০২৬ মিলান-কোর্টিনা শীতকালীন অলিম্পিকের মঞ্চে এবার এক নজিরবিহীন ও বিচিত্র বিতর্কের জন্ম হয়েছে। পুরুষ স্কি জাম্পাররা তাঁদের লিঙ্গে ‘হায়ালুরোনিক অ্যাসিড’ ইনজেকশন দিয়ে শরীরের আয়তন বাড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
১৪ দিন আগে
ভাগ্য আর দক্ষতা যখন এক হয়ে যায়, তখনই মনে হয় এমন কিছু ঘটে যা মিরাকলই বলা যায়। তেমনই কিছু ঘটেছে গণিতে পিএইচডিধারী এক নারীর জীবনে। ১৭ বছরে চারবার লটারি জিতে ২ কোটি ডলারেরও বেশি অর্থ পেয়েছেন তিনি। যা কি না সাধারণ লটারি জেতার প্রচলিত সব পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে।
১৬ দিন আগে