
লৈঙ্গিক বৈষম্য, বর্ণবাদ এবং দারিদ্র্যের সঙ্গে লড়াই করে বেড়ে ওঠা মানুষ প্যাট্রিসিয়া বাথ। কৃষ্ণাঙ্গ এই নারী এমন সময় চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে যুক্ত হয়েছিলেন, যখন কোনো নারী অস্ত্রোপচার করতেন না। তিনি প্রথম আফ্রিকান-আমেরিকান নারী চিকিৎসক, যিনি চিকিৎসাবিজ্ঞানে নিজের আবিষ্কারের জন্য পাঁচটি পেটেন্ট পেয়েছিলেন।
চক্ষু চিকিৎসায় কিংবদন্তিতুল্য এই চিকিৎসক বলেন, ‘মানবতার প্রতি ভালোবাসা এবং অন্যদের সাহায্য করার আবেগ আমাকে একজন চিকিৎসক হতে অনুপ্রাণিত করেছে।’
‘লেজার ফ্যাকো’ শব্দটির সঙ্গে এখন আমাদের দারুণ পরিচয়। জেনে অবাক হবেন। শব্দটি তৈরি করেছিলেন প্যাট্রিসিয়া। চোখের ছানির অস্ত্রোপচারের জন্য এই কৌশল ও ধারণা উদ্ভাবনের জন্য বিশেষভাবে স্মরণীয় তিনি। চক্ষুবিদ্যায় স্নাতকোত্তর প্রশিক্ষণ প্রোগ্রামের নেতৃত্বদানকারী প্রথম নারীও প্যাট্রিসিয়া। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন একটি অলাভজনক প্রতিষ্ঠান। তাঁর নাম আমেরিকান ইনস্টিটিউট ফর দ্য প্রিভেনশন অব ব্লাইন্ডনেস।
তিনি নিজের গবেষণাকে শুধু যুক্তরাষ্ট্রে সীমাবদ্ধ রাখেননি; ছড়িয়ে দিয়েছিলেন ইউরোপেও। পশ্চিম জার্মানির বার্লিনের লেজার মেডিকেল সেন্টার, ফ্রান্সের প্যারিসের রথসচাইল্ড আই ইনস্টিটিউটে চোখের চিকিৎসক হিসেবে কাজ করেন তিনি। তাঁর গবেষণা এবং লেজার বিজ্ঞানে দক্ষতার কারণে লেজার অস্ত্রোপচারের জন্য তিনি পেটেন্ট পান। প্যাট্রিসিয়ার জন্ম ১৯৪২ সালের ৪ নভেম্বর, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১ দিন আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
৩ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
৩ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
৩ দিন আগে