আইরিন কোরবালি কুন ছিলেন একজন আমেরিকান সাংবাদিক ও রেডিওর অনুষ্ঠান প্রযোজক। পাঁচ মহাদেশে বিস্তৃত ছিল তাঁর কর্মক্ষেত্র। তিনি যুক্তরাষ্ট্রের অনেক লেখক ও শিল্পীর মতো প্যারিসে কাজ করতে গিয়েছিলেন ১৯২১ সালে। সেখানে তিনি শিকাগো ট্রিবিউনসহ অন্যান্য আমেরিকান সংবাদপত্রের জন্য সংবাদ সংগ্রহের কাজ শুরু করেন। কিছুদিন পর তিনি চীনে চলে যান সাংহাই থেকে প্রকাশিত ইংরেজি ভাষার সংবাদপত্র ‘ইভনিং স্টার’-এ কাজ করার জন্য। সেখানে তাঁর বার্থ কুনের সঙ্গে পরিচয় ও বিয়ে হয়।
১৯২৩ সালে ইভনিং স্টার তাদের নিজস্ব রেডিও স্টেশন চালু করলে কুন সেখানে সংবাদ পাঠানো শুরু করেন। এখানেই তাঁর কণ্ঠে প্রথমবারের মতো রেডিও অনুষ্ঠান প্রচার করা হয়।
১৯২৬ সালে বার্থ কুনের মৃত্যুর পর আইরিন তাঁর কন্যাকে নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে এসে ‘দ্য ওয়ার্ল্ড টেলিগ্রাম’ পত্রিকায় যোগ দেন। ১৯৩০ সালের দিকে তিনি এমজিএম, প্যারামাউন্ট এবং ফক্সের মতো মুভি স্টুডিওর জন্য চিত্রনাট্য লিখে সাফল্য অর্জন করেন। ১৯৩৮ সালে ‘অ্যাসাইনড টু অ্যাডভেঞ্চার’ নামে লেখেন আত্মজীবনী।
আইরিন ১৯৩০ থেকে ১৯৪০ সাল পর্যন্ত এনবিসিতে কাজ করেন। ১৯৬০ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত তিনি ‘ইন মাই অপিনিয়ন’ নামের একটি কলাম প্রকাশ করেন। পরে তিনি তাঁর কন্যার সঙ্গে ‘দ্য কুনস’ নামক একটি ফিচার শো তৈরি করে রেডিও সম্প্রচারে ফিরে আসেন।
১৮৯৮ সালের ১৫ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন্ম নেওয়া আইরিন কোরবালি কুন ১৯৯৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান।

প্রবাদ বলে, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। এই প্রবল নারী বিরোধিতার যুগেও সেটা দেখা গেল পার্বত্য চট্টগ্রামে। সে অঞ্চলের রাজনীতির আকাশে অনন্য নাম অ্যাডভোকেট দীপেন দেওয়ান। এই রাজনীতিবিদের এবারের ভূমিধস বিজয়ের পেছনে প্রচ্ছন্ন নয়, একেবারে প্রত্যক্ষ যোগাযোগ আছে তাঁর সহধর্মিণী মৈত্রী...
১৯ ঘণ্টা আগে
দেশে নারীদের মোটরসাইকেল চালনার হার ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে মোট মোটরসাইকেল চালকের প্রায় ১ শতাংশ নারী। তবে গবেষকেরা জানাচ্ছেন, সামাজিক মনোভাবের পরিবর্তন, যানজট, ব্যক্তিগত চলাচল এবং আয়ের প্রয়োজন বেড়ে যাওয়ায় নারী বাইকারের সংখ্যা বাড়ছে।
২ দিন আগে
আগুনে পুড়ে খাঁটি সোনা হওয়ার গল্প আমরা অনেক শুনেছি। কিন্তু ঝু কুনফেইর গল্পটাকে বলতে হয় কাচ ঘষে হীরা হওয়ার গল্প। চীনের এক প্রত্যন্ত গ্রামের চরম দারিদ্র্য থেকে উঠে আসা এই ব্যক্তিত্ব আজ বিশ্বের চতুর্থ শীর্ষ ধনী ‘সেলফ-মেড’ নারী। অ্যাপল, স্যামসাং কিংবা টেসলার মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের টাচস্ক্রিন সাম্র
২ দিন আগে
বিবাহবিচ্ছেদের জন্য আদালতে যেসব কারণ সাধারণত গ্রহণযোগ্য বলে বিবেচিত হয়, সেগুলোর মধ্যে আছে, দীর্ঘমেয়াদি ভরণপোষণের অভাব, মানসিক ও শারীরিক নির্যাতন, পরিবারের প্রতি দায়িত্বহীনতা এবং মানসিক, সামাজিক ও আর্থিকভাবে একসঙ্গে থাকা অসহনীয় অবস্থা।
২ দিন আগে