কবি বিনয় মজুমদার তাঁর বাবার কর্মস্থল মিয়ানমারের মিকটিলা জেলার টোডো শহরে ১৯৩৩ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। সেখানে বাংলায় পড়াশোনার সুযোগ না থাকায় চলে আসেন পৈতৃক বাড়ি ফরিদপুরের বৌলতলী গ্রামে। ১২ বছর বয়সে বাবার সঙ্গে চলে যান পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার শিমুলপুরে। বরাবরই মেধাবী ছিলেন। কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউট, প্রেসিডেন্সি কলেজ থেকে পড়াশোনা শেষ করে শিবপুর বি ই কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেন। ১৯৫৮ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘নক্ষত্রের আলোয়’। তিনি ‘ফিরে এসো চাকা’ কাব্যগ্রন্থ প্রকাশের পর ব্যাপক জনপ্রিয়তা পান।
বিনয় মজুমদারকে বলা হয় জীবনানন্দ-উত্তর বাংলা কাব্যের অন্যতম শ্রেষ্ঠ কবি। ১৯৬২-৬৩ সালে তিনি হাংরি আন্দোলনে যোগ দেন এবং পরবর্তী সময়ে এর সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে। ইঞ্জিনিয়ারিং পাস করে একটি প্রতিষ্ঠানে ভালো বেতনের চাকরি শুরু করেছিলেন। কিন্তু একসময় সবকিছু ছেড়ে দিয়ে শুধু কবিতায় মন-প্রাণ ঢেলে দেন।
জীবনের একটা পর্যায়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন একতরফা ব্যর্থ প্রেমের কারণে। তিনি ভালোবেসেছিলেন প্রেসিডেন্সি কলেজের তৎকালীন মেধাবী মুখ গায়ত্রী চক্রবর্তী স্পিভাককে। যিনি এখন পাশ্চাত্যের উত্তর ঔপনিবেশিক তাত্ত্বিক হিসেবে সুপরিচিত। জীবনের শেষ মুহূর্তে এসেও গায়ত্রীর প্রতি বিনয়ের সমান প্রেমানুভূতি ছিল। এটা প্রকাশ পেয়েছে তাঁর এক কবিতায় এভাবে—‘আমরা দু’জনে মিলে জিতে গেছি বহুদিন হলো।/তোমার গায়ের রঙ এখনো আগের মতো, তবে তুমি আর হিন্দু নেই, খ্রিস্টান হয়েছো/তুমি আর আমি কিন্তু দু’জনেই বুড়ো হয়ে গেছি।’
বিনয়ের কবিতার বই বিক্রি করে একদিকে প্রকাশক লাভ করছেন, অন্যদিকে অর্থের অভাবে জীবনের শেষ পর্যায়ে অবিবাহিত বিনয়ের দিন কেটেছে চব্বিশ পরগনার ঠাকুর নগরের এক দরিদ্র ফুলবিক্রেতার সংসারে। এ জন্য তাঁকে কেউ কেউ ‘কবিতার শহীদ’ও বলে থাকেন।
ঠাকুর নগরে তিনি ২০০৬ সালের ১১ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
৩ ঘণ্টা আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১ দিন আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৬ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৫ দিন আগে