‘আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,/থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর’—‘আমাদের গ্রাম’, লিখেছেন কবি বন্দে আলী মিয়া—নিশ্চয়ই অনেকের মনে আছে প্রিয় চরণগুলো। শুধু কবিই নয়, বন্দে আলী মিয়ার আরও পরিচয়—ঔপন্যাসিক, শিশুসাহিত্যিক, সাংবাদিক ও চিত্রকর।
১৯০৬ সালের ১৫ ডিসেম্বর পাবনার রাধানগর গ্রামে তাঁর জন্ম। তিনি রাধানগর মজুমদার একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে ম্যাট্রিকুলেশন পাস করে ভর্তি হন কলকাতা আর্ট একাডেমিতে। সেখানে পাস করেন প্রথম বিভাগে। ছাত্র অবস্থায় তিনি ‘ইসলাম দর্শন’ পত্রিকার সাংবাদিক ছিলেন।
কলকাতা করপোরেশন স্কুলে সহকারী শিক্ষক হিসেবে দীর্ঘ ২০ বছর চাকরি করে ১৯৫০ সালে অবসর গ্রহণ করেন বন্দে আলী। দেশভাগের পর প্রথমে ঢাকা বেতারে ও পরে রাজশাহী বেতারে চাকরি করেন।
শিশুসাহিত্যিক হিসেবে তাঁর সুনাম বেশি। ছোটদের জন্য পাঁচটা-দশটা নয়, মোট ১০৫টি বই লিখেছেন! পাশাপাশি কবিতা, উপন্যাস ও নাটক লিখেছেন। তিনি বিভিন্ন গ্রামোফোন কোম্পানির জন্য পালাগান ও নাটিকাও রচনা করেছেন। সেগুলো রেকর্ড আকারে বের হলে বেশ জনপ্রিয়তা পান কবি। এত কিছুর পরেও অবশ্য তিনি খুব একটা সচ্ছলতার মুখ দেখেননি। তাঁর জীবনের বেশির ভাগ সময়ই কেটেছে দারিদ্র্যে। তবে কখনো সাহিত্যচর্চায় আপস করেননি। লিখে গেছেন অবিরাম।
কবি যখন বেতারে কাজ করতেন, তখন ছোটদের জন্য ‘সবুজ মেলা’ এবং ‘ছেলে ঘুমাল’ অনুষ্ঠান দুটি পরিচালনা করতেন। সেসব অনুষ্ঠানের জন্য প্রায়ই নিত্যনতুন গল্প লিখতে হতো তাঁকে। আর এসব করতে করতেই ‘গল্পদাদু’ হিসেবে খ্যাতি পান। তিনি ‘কিশোর পরাগ’ ও ‘জ্ঞানবার্তা’ নামে দুটি শিশু পত্রিকা সম্পাদনা করতেন।
‘ময়নামতির চর’ কাব্যটি পড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উচ্চ প্রশংসা করে চিঠি লিখেছিলেন তাঁকে। কবিগুরু ওই চিঠির শেষে লিখেছিলেন, ‘বাংলা সাহিত্যে তুমি আপন বিশেষ স্থানটি অধিকার করতে পেরেছ বলে আমি মনে করি।’
১৯৭৯ সালের ২৭ জুন রাজশাহীতে তিনি মৃত্যুবরণ করেন।

২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
৩ ঘণ্টা আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১ দিন আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৬ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৫ দিন আগে