আল বিরুনি একাধারে ছিলেন গণিতজ্ঞ, জ্যোতির্বিদ, পদার্থবিজ্ঞানী, ভূগোলবিদ, ঐতিহাসিক, পঞ্জিকাবিদ, দার্শনিক, ভাষাতত্ত্ববিদ ও ধর্মতত্ত্বের নিরপেক্ষ বিশ্লেষক। তাঁর পুরো নাম আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি। তিনি জন্মগ্রহণ করেন ৯৭৩ সালের ৪ সেপ্টেম্বর উজবেকিস্তানের খোয়ারিজম (বর্তমান খিভা) শহরে। সেই সময় খোয়ারিজম রাজবংশের শাসন চলছিল। এই শাসকেরা পণ্ডিতদের সরকারি খরচে বিদেশভ্রমণে উৎসাহিত করতেন জ্ঞান আহরণের জন্য। সেই সুযোগ পেয়েছিলেন আল বিরুনি।
২০ বছর বয়সে বিরুনি জ্ঞানার্জনের উদ্দেশে ভ্রমণ শুরু করেন। তিন বছর ধরে তিনি গোটা পারস্য চষে বেড়ান এবং বিভিন্ন পণ্ডিতের অধীনে পড়ালেখা করে নানা বিষয়ে জ্ঞানার্জন করেন। ৯৯৮ সালে তিনি উত্তর ইরানের জুরজান শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে তিনি জীবনের বেশির ভাগ সময় কাটিয়েছেন মধ্য এশিয়া ও ভারতবর্ষে।
আল বিরুনি ফার্সি, তুর্কি, সিরীয় এবং সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন। ৫০ বছর বয়সে তিনি সংস্কৃত ভাষা রপ্ত করেন। বিভিন্ন বিষয়ের ওপর অসংখ্য বই লিখেছেন। তাঁর প্রধান কাজগুলোর মধ্যে রয়েছে—কিতাব আল হিন্দ, আল কানুন আল মাসুদি, আতহার আল বাগিয়া, তারিখুল হিন্দ, কিতাব আল জামাকির ও কিতাব আল সায়িদনা। তিনি বেশ কিছু সংস্কৃত বই আরবিতে অনুবাদ করেন। ভূগোল, ভূগণিত, মানচিত্রবিদ্যা ও আবহাওয়াবিদ্যা-বিষয়ক তাঁর বইয়ের সংখ্যা ২৭টি। এ ছাড়া তিনি দর্শন, গণিত, পদার্থ, চিকিৎসাবিজ্ঞান বিষয়েও বই লিখেছেন। তবে তিনি সবচেয়ে বেশি বিচরণ করেছেন জ্যোতির্বিজ্ঞানের জগতে।
তিনি আজন্ম উদার এবং অসাম্প্রদায়িক মানসিকতার অধিকারী ছিলেন। বিখ্যাত বই ‘আল হিন্দ’ প্রকাশিত হওয়ার পর গোঁড়া মুসলিম সমাজ তাঁর বিরুদ্ধে বিধর্মী কাজের অভিযোগ তুলেছিল! তবে তিনি মুসলিম সমাজের গোঁড়ামি গ্রহণ করেননি। তিনি ছিলেন একজন সত্যিকারের ‘জ্ঞান সাধক’। জ্ঞানের মাধ্যমেই তিনি ইহলৌকিক ও পারলৌকিক পুণ্য অর্জনের পথ বেছে নিয়েছিলেন।
১০৪৮ সালের ১৩ ডিসেম্বর মৃত্যুবরণ করেন আল বিরুনি।

২১ ফেব্রুয়ারির আগে-পরের বছরগুলোজুড়ে নানা কিছু ঘটছিল। এখন এসে দিনগুলোতে ফিরে গেলে শিহরণ বোধ করি, বাংলা ভাষা নিয়ে এখন কিছু হতে দেখলে সেসব দিনে ফিরে যাই। তেমনই একটা হলো ১৯৪৮ সালের ২৪ মার্চ সমাবর্তন সভা। পাকিস্তানের গভর্নর জেনারেল জিন্নাহ ঘোষণা দিলেন—ঢাকাতেই, উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা।
৭ ঘণ্টা আগে
২১ ফেব্রুয়ারি আমতলার সভায় সভাপতির দায়িত্ব পালন করেছিলেন গাজীউল হক। ভাষা আন্দোলন বিষয়ে তিনি লিখেছেন, ‘ভাষা আন্দোলন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ আন্দোলন ধীরে ধীরে গড়ে উঠেছে। ১৯৪৭ সালে এ আন্দোলনের বুনিয়াদ রচনা হয়। ১৯৪৮-এ আন্দোলনের অঙ্কুরোদ্গম হয়। ১৯৫২ সালে এ আন্দোলন এক বিরাট মহীরূহে পরিণত হয়।
১ দিন আগে
বাংলা ভাষার প্রতি ভালোবাসার প্রকাশ দেখা যায় কবি ফররুখ আহমদের মধ্যে। ১৯৪৭ সালের সেপ্টেম্বর-অক্টোবরের সওগাতে তিনি ‘পাকিস্তান: রাষ্ট্রভাষা ও সাহিত্য’ নামে প্রবন্ধে লিখেছিলেন, ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা কী হবে, এ নিয়ে যথেষ্ট বাদানুবাদ চলছে আর সবচাইতে আশার কথা এই যে, আলোচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে...
৬ দিন আগে
১৯৪৭ সালের ৩০ জুন দৈনিক আজাদে ছাপা হওয়া ‘পাকিস্তানের রাষ্ট্রভাষা’ শিরোনামে প্রকাশিত প্রবন্ধে আবদুল হক লিখেছিলেন, ‘পাকিস্তানের সবচেয়ে প্রচলিত ভাষা পাঁচটি। বেলুচি, পশতু, সিন্ধি, পাঞ্জাবি ও বাংলা। পশ্চিম পাকিস্তানে উর্দু ভাষা নেই, তা নয়, বাংলাও আছে। কিন্তু পূর্ব পাকিস্তানের তো নয়ই, পশ্চিম...
১৫ দিন আগে