
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সমাজ সেবা অফিসের একশ্রেণির কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্বে অবহেলার কারণে অসহায় দরিদ্র ভাতার টাকা চলে যাচ্ছে অজ্ঞাত নম্বরে। রেজিস্ট্রেশন করার সময়ে অদক্ষ মানুষ দিয়ে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট করার কারণে অনেক মোবাইল নম্বর ভুলসহ নানা কারণে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের ভাতার টাকা তুলতে গিয়ে হয়রানিতে পড়তে হচ্ছে।
আগে ব্যাংকের সামনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে এলাকার শত শত লোকজন ভাতার টাকা তুলত। এতে কষ্ট ও হয়রানির শিকার হয়ে অনেকেই বাড়িতে চলে যেত। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শুরু হয় ইনফরমেশন সিস্টেম (এমআরএস)। যার মাধ্যমে ঘরে বসেই ভাতা মোবাইলের মাধ্যমে উত্তোলন করার প্রক্রিয়া চালু হয়। কিন্তু ঘিওরে বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী ভাতার টাকা নেওয়ার ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন দৃশ্য। ভাতার টাকা আসল নম্বরে না গিয়ে চলে যাচ্ছে অন্য নম্বরে। আর এই টাকাগুলো অনায়াসে তুলে নিচ্ছে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র।
জানা গেছে, এ উপজেলায় সরকারি ভাতা ভোগীদের সংখ্যা মোট ৮ হাজার ৬১৫ জন। এর মধ্যে বয়স্ক ৫ হাজার ১৭৪ জন, বিধবা ১ হাজার ৬৬৪, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা ১ হাজার ৬৫৮ জন এবং অন্যান্য ১১৯ জন। তাঁদের প্রত্যেকেই মোবাইল ব্যাংকিংয়ের আওতাই আনা হয়েছে।
এ বিষয়ে ঘিওর গোলাপ নগর গ্রামের যতীন সরকার জানান, তাঁর দেওয়া নগদ/বিকাশ নম্বরে টাকা আসেনি। তিনি অফিসে অভিযোগ করলে জনৈক কর্মকর্তা বলেন, আপনার টাকা অন্য নম্বরে চলে গেছে। এতে আমাদের কিছুই করার নেই। আবার অনেকে বলছে নিজের দেওয়া নম্বরে টাকা এলেও পিন নম্বরের কারণে টাকা তুলতে পারছে না। ফলে নানা ধরনের ভোগান্তির কারণে বয়স্ক, প্রতিবন্ধী বিধবা নারীরা দিনের পর দিন অফিসে ঘুরেও ভাতার টাকা তুলতে পারছে না।
সমাজ সেবা অফিসে এ ধরনের অভিযোগ নিয়ে আসলে তাঁদের সঙ্গে সমাজ সেবা অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা খারাপ আচরণ করেন বলেও অভিযোগ রয়েছে। এতে সমাজ সেবা অফিসের কিছু লোকের অবহেলার কারণে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছে।
এ বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল মান্নান জানান, ঘিওর এ পর্যন্ত ২৫২ জন লোকের ভাতার টাকা অন্য নম্বরে চলে গেছে। এরই মধ্যে আমরা অন্য একটি তালিকা তৈরি করে সংশোধনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। নগদ অ্যাকাউন্ট যারা খুলে দিয়েছেন তাঁদের সঙ্গেও আমরা কথা বলেছি। তাঁরা মাঠ পর্যায়ে এসে সমাধান করার কথা বলেছে।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে